রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

মায়ের পা ধুয়ে ভালোবাসা দিবস পালন

আকাশবার্তা ডেস্ক :


আজ বিশ্ব ভালোবাসা দিবস। মায়েদের পা ধুয়ে দিবসটি উদযাপন করেছে টাঙ্গাইলের ‘হাতেখড়ি’ নামক শিক্ষা প্রতিষ্ঠান। আনুষ্ঠানিকভাবে দিবসটিতে নিজ হাতে মায়ের পা ধুয়ে ভালোবাসার প্রকাশ জানাল ‘হাতেখড়ি’র শতাধিক শিশু শিক্ষার্থী।

বুধবার(১৪ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল শহরের এসপি পার্কে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের প্রায় শতাধিক ছোট্ট ছোট্ট শিশু পানি দিয়ে ধুয়ে দেয় নিজ মায়ের চরণ। বিষয়টি উপস্থিত অতিথি, দর্শক ও মায়েরা বেশ উপভোগ করেন। সকলের মুখেই দেখা যায় হাসি।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের উপদেষ্টা অ্যাডভোকেট জাফর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইলের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব আলম পিপিএম (বার)। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার সৈকত শাহিন, সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, সুন্দর হাতের লেখা শেখার প্রতিষ্ঠান রাইট ফেয়ারের প্রতিষ্ঠাতা ফরিদ আহমেদ, দৈনিক আজকের দেশবাসী পত্রিকার নির্বাহী সম্পাদক একরামুল হক খান তুহিন।

অনুষ্ঠানের উদ্যোক্তা হাতেখড়ি স্কুলের চেয়ারম্যান নওশাদ রানা সানভী বলেন, ‘বর্তমান সময়ে দেখা যায় সন্তানদের অবহেলায় বৃদ্ধ বাবা-মা কে বৃদ্ধাশ্রমে যেতে হয়। যা খুবই বেদনার। আমরা মনে করি ভালোবাসা দিবসে ভালোবাসা পাওয়ার প্রথম ভাগিদার বাবা-মা। যদিও তাদের প্রতি ভালোবাসা প্রদর্শনের কোন বিশেষ দিনের প্রয়োজন হয় না। তারপরও বিশেষ এই দিনে শিশুদের মনে বাবা-মায়ের প্রতি অটুট ভালোবাসা এনে দিতেই আমাদের এমন আয়োজন।’

অনুষ্ঠান শেষে অংশগ্রহণ করা শিশুদের হাতে ফুলের চারা উপহার দেওয়া হয়। ‘হাতেখড়ি’ শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে টানা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘মায়েদের পা ধুয়ে ভালোবাসা দিবস’ উদযাপন অনুষ্ঠান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০