বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে ডাকাত জাবেদ মিন্টু নিহত, এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

আকাশবার্তা ডেস্ক :


লক্ষ্মীপুরে দুই ডাকাতদলের মধ্যে গোলাগুলিতে ডাকাত সর্দার জাবেদ মিন্টু নিহত হওয়ায় এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে চন্দ্রগঞ্জ থানাধীন রামপুর থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করে এলাকাবাসী।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দাসেরহাট পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এতে স্থানীয় চরশাহী ইউপি চেয়ারম্যান গোলজার মোহাম্মদ, আ.লীগ নেতা আবুল কাশেম মিয়াজি, সাইফুল ইসলাম রিংকু, মোরশেদ আলম, প্যানেল চেয়ারম্যান রাকিবুল ইসলাম রবিন, দাসেরহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক আজাদ হোসেন নেতৃত্ব দেন। এ সময় বিপুল সংখ্যক স্থানীয় এলাকাবাসী আনন্দ মিছিলে অংশ নেন।

এরআগে ভোররাতে দিঘলী ইউপির খাগুড়িয়া গ্রামের বেঁড়ির মাথা নামকস্থানে ডাকাতির মালামাল ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে দুইপক্ষের গোলাগুলিতে ডাকাত সর্দার জাবেদ মিন্টু নিহত হয়। পরে টহলরত পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহসহ অস্ত্র ও গুলি উদ্ধার করেন।

পুলিশ জানায়, ডাকাত জাবেদ মিন্টুর বিরুদ্ধে থানায় অস্ত্র, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ডসহ ১০টি মামলা রয়েছে। নিহত ডাকাত মিন্টু চরশাহী ইউনিয়নের হোসেন আহম্মদের ছেলে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১