বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ট্রলি ব্যাগের ভিতর মিলল এক যুবতীর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক  :


দুর্গাপুরের বেনাচিতিতে স্টেট ব্যাংকের ম্যানেজারের ফ্ল্যাট থেকে উদ্ধার হল বাঁকুড়ার এক যুবতীর পচাগলা মৃতদেহ। আসানসোলে মাসির বাড়ি গিয়ে নিখোঁজ হয়ে যায় ওই যুবতী শিল্পা অগ্রবাল। তদন্তে নেমে, আজ সকালে মেজিয়া থানার পুলিশ দুর্গাপুরের ওই ব্যাংক ম্যানেজারের ফ্ল্যাট থেকে ব্যাগবন্দী দেহটি উদ্ধার করে।

এই ঘটনায় ব্যাঙ্ক ম্যানেজার রাজীব কুমার ও তাঁর স্ত্রী মনীষা কুমারকে আটক করা হয়েছে। যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। রাজীব কুমার স্টেট ব্যাঙ্কের মেজিয়া শাখার ম্যানেজার ছিলেন। তিনি ও তাঁর স্ত্রী মনীষা বেনাচিতিতে একটি ফ্ল্যাটে থাকেন। মনীষাদেবীও ওই স্টেট ব্যাংকেরই দুর্গাপুরের ফুলঝোড় শাখার ম্যানেজার।

ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকেই অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন শিল্পা। সেই সূত্রেই রাজীববাবুর সঙ্গে পরিচয় তাঁর। গত শুক্রবার আসানসোলে মাসির বাড়ি যান শিল্পা। সেদিনই বাড়ির লোকের সঙ্গে শেষ কথা হয় তাঁর। এরপর তাঁর ফোন সুইচ অফ হয়ে যায়। মেজিয়া থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার।

তদন্তে নেমে তাঁর মোবাইল ট্র্যাক করে পুলিশ জানতে পারে, দুর্গাপুরের নইমনগরে মোবাইলের শেষ টাওয়ার লোকেশন দেখাচ্ছে। সেখানে গিয়েই খোঁজ পাওয়া যায় রাজীব কুমারের ফ্ল্যাটের।

বৃহস্পতিবার ভোররাতে ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের মধ্যে অর্ধদগ্ধ অবস্থায় ওই যুবতীর দেহ উদ্ধার হয়। ব্যাংক ম্যানেজার ও তাঁর স্ত্রীকে আটক করেছে পুলিশ। যুবতীর দেহের ভিসেরা পরীক্ষা হবে বলে পুলিশ সূত্রে খবর।
যুবতীর পরিবারের লোকেরা জানিয়েছেন, শেয়ার বাজারে বিনিয়োগের জন্য রাজীব কুমার ১ লাখ টাকা ধার নিয়েছিলেন যুবতীর কাছ থেকে। তা নিয়ে দু’জনের মধ্যে ঝামেলা চলছিল। তার জেরেই শিল্পাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজীব কুমারের স্ত্রী মনীষা ফ্ল্যাটে ছিলেন না। সেইসময় সেখানে যান ওই যুবতী। শুধু কি টাকার জন্যই সংঘাত? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ?
পাশাপাশি ওই অ্যাপার্টমেন্টে ৯ তারিখে ঢোকার কোনও রেজিস্টারে যুবতীর নাম নথিভুক্ত করা নেই। খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে যেখানে নথিভুক্ত করার কথা, সেখানে কেনও নাম নথিভুক্ত করা হলো না কেন?
এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্তে নেমেছে পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০