মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

কমলনগরে আশ্রয়ণ প্রকল্পে ঋণের চেক বিতরণ

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা চরকাদিরার ইউনিয়নের চরঠিকা আশ্রয়ণ প্রকল্প-২ এর শতাধিক  অসহায় পরিবারকে ২০ হাজার টাকা করে সহজ শর্তে  ঋণের চেক, বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও  ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় আশ্রয়ণ প্রকল্প প্রাঙ্গণে উপজেলা প্রশাসন, সমবায় অধিদপ্তর ও স্বাস্থ্য বিভাগ এসব কর্মসূচির আয়োজন করে।
বিকেলে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে চেক ও চাল বিতরণ করেন।

এ সময় উপিস্থিত ছিলেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রেজাউল করিম রাজিব, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হানিফ, চরকাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খালেদ মোহাম্মদ ছাইফ উল্লাহ ও চরকাদিরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. সানাউল্লাহ প্রমুখ। এরআগে সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য বিভাগ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০