বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘সবুজ বাংলাদেশ’ চন্দ্রগঞ্জ থানা কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :


স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ বাংলাদেশ’ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকালে মান্দারী জিল্লুর রহিম কলেজ মিলনায়তনে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এ উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, সবুজ বাংলাদেশ সংগঠনের জেলা ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আলম।

সবুজ বাংলাদেশ’ সংগঠনের জেলা সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, সদর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন রুবেল পাটোয়ারী, সাংবাদিক মিজানুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন, সবুজ বাংলাদেশ সংগঠনের সদস্য ইমরান হোসেন, মেহেদী হাসান জিসান, সজিব হোসেন শুভ, ইমরান তুষার, আফসার উদ্দিন জনি ও সালাহ উদ্দিন খান, সাহাদাত হোসেন সাওন প্রমুখ।

ঘোষিত কমিটিতে ইমরান হোসেনকে সভাপতি, সজিব হোসেন শুভকে সাধারণ সম্পাদক ও শান্ত পাটোয়ারীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। পরে কমিটির ২১ সদস্যের সবাইকে শহীদ মিনার প্রাঙ্গণে শপথ বাক্য পাঠ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১