বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

রায়পুরে যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালিত

মো. জামাল হোসেন, রায়পুর :

লক্ষ্মীপুরের রায়পুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। প্রভাত ফেরি, পুস্পার্ঘ অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত করণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা পাঠ, কবিতা আবৃতি, ভাষা শহীদের স্মরণে গান, র‌্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

২১ ফেব্রুয়ারী বুধবার রাত ১২টা ১ মিনিটে রায়পুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। সর্বপ্রথম উপজেলা প্রশাসন, রায়পুর থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, রায়পুর প্রেসক্লাবসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সর্বস্তরের মানুষ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।

উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার, নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়, সহকারী কমিশনার ভূমি মোতাসেম বিল্লাহ, রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া, উপজেলা আ.লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদসহ সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০