
নোয়াখালীর চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেমিতে পিঠা উৎসবের আয়োজন।
আকাশবার্তা ডেস্ক :
নতুন প্রজন্মকে বিভিন্ন স্বাদের নানা রকম পিঠার সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং আমাদের হারানো ঐতিহ্যকে ধরে রাখার জন্য পিঠা উৎসবের আয়োজন করা হয় নোয়াখালীর চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেমিতে। রোববার সকাল ১০টায় স্কুল মাঠে পিঠা উৎসব পালনের এ আয়োজন করা হয়।
চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফরিদা খানম।
এ সময় উপস্থিত ছিলেন, ক্রীড়া ব্যক্তিত্ব ডা. অনুপম হোসেন, সহকারী মাধ্যমিক অফিসার জহিরুল ইসলাম, একাডেমির পরিচালক সাইফুল্যাহ কামরুল।
শাহী গোলাপ, সুজির পিঠা, আলুর পিঠা, ডিমের পুডিং, সুজুর বরফি, ডালের নকশী পিঠা, পাকন পিঠা, ঝাল পিঠা, পানতুয়া পিঠা, চিংড়ি পিঠা, নারিকেলের নাড়ু, ডিমের শুকনো পিঠা, সুজির রসগোল্লা পিঠা, বিস্কুট পিঠা, সবজি পিঠা, নারিকেলের পিঠা, চিতুই পিঠা, ভাঁপা পিঠা, সুজির পানতুয়াসহ প্রায় ৭০ ধরণের ভিন্ন ভিন্ন পিঠা নিয়ে এ উৎসবের আয়োজন করা হয়।
অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগিকে চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেমির পক্ষ থেকে পুরষ্কার দেওয়া হয়। এছাড়া দুইটি বিভাগে ১ম, ২য় ও ৩য় পুরষ্কার প্রদান করা হয়।