মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

‘কেরালার জাকির নায়েক’ হায়দরাবাদ বিমানবন্দরে আটক

আন্তর্জাতিক ডেস্ক :

ইসলাম নিয়ে তার কট্টর ব্যাখ্যা এবং বাকপটুতার কারণে কেরালার এই ধর্ম প্রচারক এম এম আকবরকে রাজ্যের গণমাধ্যম প্রায়ই ‘কেরালার জাকির নায়েক’ বলে বর্ণনা করে।এম এম আকবর কেরালায় পিস ইন্টারন্যাশনাল নামে একটি স্কুলে প্রতিষ্ঠাতা। রাজ্যের বিভিন্ন শহরে এই স্কুলের ডজন-খানেক শাখা রয়েছে।

সিরিয়ায় ইসলামিক স্টেটে যোগ দিতে সম্প্রতি কেরালা থেকে ২১টি মুসলিম পরিবারের পালিয়ে যাওয়ার ঘটনার পর থেকে মি আকবর এবং তার প্রতিষ্ঠানের ওপর নজর পড়ে ভারতের গোয়েন্দাদের।পালিয়ে যাওয়া পরিবারগুলোর অনেক সদস্যের সাথে তার ঐ শিক্ষা প্রতিষ্ঠানের যোগাযোগ ছিল – এমন খবর বেরুনোর পর থেকে তার ওপর চাপ বাড়তে থাকে।

পরে গত মাসে (জানুয়ারিতে) কেরালা রাজ্য সরকার ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে পিস ইন্টারন্যাশনাল বন্ধ করে দেয়। জানা গেছে, এর পর থেকে মি আকবর লোকচক্ষু এড়িয়ে চলছিলেন।ভারতের পুলিশের সূত্রগুলো জানিয়েছে, অস্ট্রেলিয়া থেকে হায়দরাবাদ হয়ে কাতারে যাচিছলেন মি আকবর। কিন্তু কাতার-গামী বিমানে ওঠার আগেই তাকে গ্রেপ্তার করা হয়।

ইসলামের কট্টর ব্যাখ্যা এবং বিদ্বেষ ছড়ানোর বিভিন্ন অভিযোগ থাকলেও, মি আকবরের বিরুদ্ধে কোনো মামলা এখনও নেই। ফলে, এখন ঠিক কোন অভিযোগে তাকে পুলিশ আটক করলো, এখনো তা পরিষ্কার নয়।
সূত্র : বিবিসি বাংলা

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০