শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

রামগতিতে প্রধান শিক্ষকের বেত্রাঘাতে ৫ শিক্ষার্থী আহত

রামগতিতে প্রধান শিক্ষকের বেত্রাঘাতে আহত ৫ শিক্ষার্থী।

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা চররমিজ ইউনিয়নের আজাদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেত্রাঘাতে ৫ শিক্ষার্থী গুরুত্বর আহত হয়েছে। আহত ওইসব শিক্ষার্থীকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলো, দশম শ্রেণীর জহির উদ্দিন, তানজিদুর রহমান ও শুভ উদ্দিন, নবম শ্রেণীর ওয়াহেদ ও অষ্টম শ্রেণীর সুজন উদ্দিন।
জানা যায়, গত মঙ্গলবার দুপুর ২টার দিকে শ্রেণীকক্ষে ছাত্রদের মধ্যে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের ধর্ম বিষয়ের শিক্ষক ইব্রাহীম তার ভাতিজা স্বপনের পক্ষ হয়ে প্রধান শিক্ষক মানজুর আহাম্মদের কাছে ভিন্নভাবে উপস্থাপন করেন। এতে প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে ঘটনার তদন্ত ছাড়াই বুধবার বেলা ১১টায় শ্রেণীকক্ষে গিয়ে অভিযুক্ত ছাত্রদের নির্মমভাবে শারীরিক নির্যাতন চালায়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর রক্তাক্ত জখম হয়।
খবর পেয়ে অভিভাবকরা বিকেল ৩টার দিকে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। এরমধ্যে তানজিদুর রহমান, জহির ও সুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শিক্ষার্থীদের উপর নির্দয় নির্যাতনের বিচার চেয়ে দশম শ্রেণীর ছাত্র জহির উদ্দিন বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শফিক কামাল বলেন, ঘটনার তদন্ত পূর্বক দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮