সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

র‌্যাবের অভিযান : ৪ প্রতিষ্ঠানের জরিমানা

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের রায়পুরে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে একটি বেকারী ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও  প্রতারণার দায়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় র‌্যাব। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই চার প্রতিষ্ঠানের মালিকের ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মোতাছেম বিল্ল¬াহ তিনটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি বেকারী মালিকের জরিমানা করেন।
র‌্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এএসপি কল্লোল কুমার দত্ত জানান, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও প্রতারণার দায়ে রায়পুর বাজারস্থ স্কোয়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিকের ১০ হাজার টাকা, ফিজিও থেরাপী সেন্টারের ১০ হাজার টাকা, লাইফ কেয়ার ফিজিও থেরাপী সেন্টারের ১০ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদনের অপরাধে রাখালিয়া বাজারের সৌদিয়া বেকারী মালিকের পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31