সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বাংলাদেশের বিমান কাঠমান্ডুতে বিধ্বস্ত, কমপক্ষে ৫০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক :


নেপালের কাঠমান্ডুতে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্স নেপালের সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে। তবে বার্তা সংস্থা এএফপি বলেছে, কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন।

নেপালের সেনাবাহিনীর মুখপাত্র গোকুল ভান্ডারি এএফপিকে বলেন, কাউকে জীবিত উদ্ধার করার আশা প্রায় নেই। কারণ, উড়োজাহাজটি ভয়াবহভাবে পুড়ে গেছে।তবে কোনো বার্তা সংস্থাই তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে জানাতে পারেনি।

এএফপি জানিয়েছে, হতাহত ব্যক্তিদের উদ্ধারে কাজ চলছে। বিমানের ধ্বংসাবশেষ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা এখনো চলছে।

সোমবার (১২ মার্চ) ঢাকা থেকে নেপালের উদ্দেশে ছেড়ে যাওয়া বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার একটি উড়োজাহাজ কাঠমান্ডুতে বিধ্বস্ত হয়। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে কাঠমান্ডুর একজন সাংবাদিক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহত মানুষের সংখ্যা এখনো প্রকাশ করেনি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বলেন, ৭১ জন আরোহীর মধ্যে ৬৭ জন যাত্রী রয়েছেন। নেপাল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এর আগে সোমবার এ দুর্ঘটনার পর ইউএস-বাংলার জনসংযোগ শাখার জিএম কামরুল ইসলাম জানান, ঢাকা থেকে কাঠমন্ডুগামী একটি উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ার খবরটি তাঁরা জানতে পেরেছেন৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন তাঁরা৷উল্লেখ্য, কাঠমান্ডু বিমানবন্দরে এর আগেও অবতরণের সময় বিমান দুর্ঘটনায় পড়েছে৷ ২০১২ সালে এক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছিলেন৷ এছাড়া ২০১৬ সালে বিমান পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হলে ২৩ জনের মৃত্যু হয়।

নেপালে বাংলাদেশ দূতাবাসে হটলাইন চালু :
নেপালে বাংলাদেশের এয়ারলাইন্স ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় দেশটিতে হটলাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

নম্বরগুলো হলো- Md. Al alamul Emam, কনসুলার +9779810100401 এবং Asit Baran Sarker, ফার্স্ট সেক্রেটারি +9779861467422
দূতাবাসের সব কর্মকর্তা হাসপাতাল ও বিমানবন্দরে রয়েছেন। সুনির্দিষ্ট তথ্য পেতে তাদের অন্তত ২ ঘণ্টা সময় লাগবে বলেও পোস্টে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930