সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কমলনগরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা

প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর) :


লক্ষ্মীপুরের কমলনগরে নারী ও শিশু উন্নয়নে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মার্চ) সকালে উপজেলা কমপ্লেক্স ভবনের স্পন্দন হলরুমে নারী ও শিশু উন্নয়নে সতেচতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করে লক্ষ্মীপুর জেলা তথ্য অফিস। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে এবং লক্ষ্মীপুর জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনজুরুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসাবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী ভূমি কর্মকর্তা মোঃ ইয়াছিন, উপকূল কলেজের অধ্যক্ষ আব্দুল মোতালেব, হাজিরহাট ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মাওলানা যায়েদ হোসেন ফারুকী, লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগি অধ্যাপক মাহবুবে এলাহি সানি, কমলনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাস্টার একেএম নুরুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এফএম আবদুল ওয়াজেদ তালুকদার, উপজেলা পরিবার পকিকল্পনা কর্মকর্তা সৈয়দ মোজাম্মেল হোসেন, কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মীর আমিনুল ইসলাম মঞ্জু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক, মসজিদের ইমাম ও ধর্মীয় নেতাদেরকে বিভিন্ন ওয়াজ মাহফিল এবং শুক্রবারের খুতবায় মাঝে মধ্যে অন্যান্য বক্তব্যের সাথে সরকারের উন্নয়ন কর্মকান্ড এবং নানা সামাজিক সচেতনতামূলক কথাগুলো তুলে ধরার আহ্বান জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31