শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

প্রথমবার মা মেয়ের চরিত্রে রেবেকা-পপি

বিনোদন ডেস্ক :


 চিত্রনায়িকা রেবেকা মূলত জুনিয়র শিল্পী হিসেবেই চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। জুনিয়র শিল্পী থেকে এক সময় রেবেকা প্রধান নায়িকা হয়ে অভিনয় করেন। একসময় চলচ্চিত্রে মা হিসেবে পর্দায় উপস্থিত হন। অনেক নায়িকার মায়ের চরিত্রে অভিনয় করলেও এবারই প্রথম রেবেকা চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মায়ের চরিত্রে অভিনয় করছেন। সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ চলচ্চিত্রে রেবেকা ও পপিকে মা-মেয়ের ভূমিকায় দেখা যাবে। এরইমধ্যে রাজধানীর উত্তরায় ও বিএফডিসিতে চলচ্চিত্রটির টানা শুটিং চলছে। চলচ্চিত্রটিতে পপি অভিনয় করছেন সোনিয়া চরিত্রে।
পপি প্রসঙ্গে রেবেকা বলেন, ‘পপি আমার ছোট বোনেরই মতো। এর আগে বিভিন্ন চলচ্চিত্রে আমরা একসঙ্গে অভিনয় করেছি। তবে এবারই প্রথম পপি আমার মেয়ের চরিত্রে অভিনয় করছে। শুটিং চলাকালীন সময়টা বেশ ভালো কাটছে। কারণ শুটিং-এর বাইরে আমরা গল্প, আড্ডায় মেতে উঠছি। একজন অভিনেত্রী হিসেবে পপি নিঃসন্দেহে অনেক ভালো। অভিনয়ের জন্য পপি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে। অভিনয়ের প্রতি তার ভালোবাসা আমাকে মুগ্ধ করে। সাহসী যোদ্ধায় আমাদের দু’জনের অনবদ্য অভিনয় আশা করছি দর্শককে মুগ্ধ করবে।’ সাদিকা পারভীন পপি বলেন, ‘রেবেকা আপু খুব ভালো মনের একজন মানুষ। আমি তাকে ভীষণ পছন্দ করি। শুটিংয়ে তিনি ভীষণ কেয়ারিং। যেহেতু তাকে সবসময় আপু বলেই সম্বোধন করি, তাই প্রথমদিকে সাহসী যোদ্ধায় অভিনয় করার সময় তাকে মা বলে ডাকতে কিছুটা সমস্যা হচ্ছিলো।
পরে অবশ্য তা ঠিক হয়ে গেছে। আমরা দুজন আমাদের চরিত্রে অনবদ্য অভিনয় করার চেষ্টা করছি। আশা করছি সবমিলিয়ে সাহসী যোদ্ধা ভালো একটি চলচ্চিত্র হবে।’ সাদেক সিদ্দিকীর নির্দেশনায় এই চলচ্চিত্রে আরো অভিনয় করছেন আমিন খান, ইমন, শিরীন শিলাসহ আরো অনেকে। ‘সাহসী যোদ্ধা’র পর পপি শহীদুল হক খানের নির্দেশনায় ‘যুদ্ধ শিশু’ চলচ্চিত্রের শুটিং শুরু হবার কথা।
রেবেকা ইস্পাহানী আরিফ জাহানের ‘নায়ক’ চলচ্চিত্রের শুটিং নিয়েও ব্যস্ত রয়েছেন। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘চালবাজ’,‘ তুই শুধু আমার’, ‘বেপরোয়া’ ও ‘নোলক’ চলচ্চিত্র। আগামী মাসে তিনি শুরু করবেন ‘সুলতান’ চলচ্চিত্রের কাজ। পপি অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র জাহাঙ্গীর আলম সুমনের ‘সোনা বন্ধু’।
এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০