সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে ২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :


ঐতিহাসিক ২৫ মার্চ’কে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসাবে স্বীকৃতির দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে যুদ্ধদলিল লক্ষ্মীপুর জেলা কমিটি। রোববার সকালে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে স্থানীয় তোরাবগঞ্জ আহমদিয়া দাখিল মাদরাসা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনার পূর্বে গণহত্যার প্রামাণিক দলিল সংবলিত ৬০টি বই ছাত্রছাত্রী, শিক্ষক ও স্থানীয় রাজনীতিবিদদের মাঝে বিতরণ করা হয়। লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চাঁদপুর এবং কুমিল্লা জেলায় সংগঠিত গণহত্যা নিয়ে এ বইটি প্রকাশ করে “যুদ্ধদলিল” প্রকল্প।

পরে যুদ্ধদলিল প্রকল্পের লক্ষ্মীপুর জেলা শাখার সদস্য ও কমলনগর উপকূল ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ওলামালীগের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইস্রাফিল, তোরাবগঞ্জ আহমদিয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মুকবুল আহমেদ, আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, সেনাবাহিনীর সদস্য মো. সোলাইমান, ছাত্রলীগ নেতা মো. আমজাদ হোসেন সাদ্দাম, মো. রাসেল, মো. শরীফ ও রুবেল প্রমুখ।

এ সময় বক্তারা একাত্তরের গণহত্যার নির্মম কাহিনী বর্ণনা করে ২৫ মার্চ’কে গণহত্যা দিবস হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রদানের আহ্বান জানান।
প্রসঙ্গত, যুদ্ধদলিল একটি সেচ্চাসেবি উদ্যোগ। বাংলাদেশের ৬৪ জেলায় সংগঠিত গণহত্যার বিভিন্ন দলিল প্রকাশ করে সবার মাঝে বিতরণ করাই সংগঠনটির প্রধান উদ্দেশ্য।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930