সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

প্রকাশ্যে নারী বিক্রির হাট, তরুণীর দাম ২২ হাজার টাকা!

আন্তর্জাতিক ডেস্ক :


ভারতের উত্তর প্রদেশের বাগপথ গ্রামে প্রকাশ্যেই চলে নারী কেনাবেচা। সম্প্রতি ওই গ্রামের এক যুবকের আত্মহত্যার ঘটনা তদন্তে চাঞ্চল্যকর এ তথ্য বেরিয়ে এসেছে। প্রথমে মনে করা হয়েছিল, স্ত্রীর অপহরণের পর আত্মহত্যা করেন ওই যুবক।

কিন্তু জানা গেছে, ওই যুবকের আত্মহত্যার নেপথ্য কারণ নারী কেনাবেচা ও পাচার। ওই যুবকের নাম মুকেশ। কয়েকদিন আগে এক তরুণীকে বিয়ে করেছিলেন সরুরপুর গ্রামের এই মুকেশ। কিন্তু তার পরিবার জানিয়েছে, ওই তরুণীকে বিয়ে করেননি তিনি। বরং নিলামে তাকে ২২ হাজার টাকা দিয়ে কিনেছিলেন মুকেশ। ১৫ হাজার ৫০০ টাকা তখনই মেটান। বাকি টাকা পরে মেটাবেন বলে মনু নামে এক এজেন্টকে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুকেশ। ৪ দিন পরে মুকেশের বাড়ি আসেন মনু। টাকা শোধ না করায় মুকেশের নববধূকে তিনি তুলে নিয়ে যান বলে অভিযোগ।

স্থানীয়দের দাবি, গ্রামের ইটভাটায় নারীদের কেনাবেচা চলে। ওই দিন আরও ৩ নারীকে নিলামে বিক্রি করা হয়েছিল। মনু নারী পাচারচক্রের সঙ্গে যুক্ত। এদিকে মনুর খোঁজে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

সূত্র : জি নিউজ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31