রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫টি দোকান ভস্মীভূত, ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে বিভিন্ন ধরণের ১৫টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে ওই ব্যবসায়ীদের ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা। (আজ) বুধবার ভোর ৪টার দিকে চন্দ্রগঞ্জ বাজারের ভবভদ্রী ব্রীজ এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে লক্ষ্মীপুরের ২টি এবং বেগমগঞ্জের ১টিসহ ৩টি ফায়ার সার্ভিস ইউনিট এসে ঘন্টাব্যাপি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

চন্দ্রগঞ্জ বাজারের ভবভদ্রী ব্রীজ এলাকায় বুধবার ভোরে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানের একাংশ।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের জেলা উপ-পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী মুঠোফোনে জানিয়েছেন, ভোর রাতে একটি চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ১ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রাথমিকভাবে ১৬ লক্ষ টাকার ক্ষতি এবং ৫০ লক্ষ টাকার মালামাল উদ্ধার হয়েছে বলে তিনি দাবি করেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মনিরুল ইসলাম, মুনছুর আহমেদ ও মো. আব্দুল্যাহ জানান, ভোর পৌনে ৪টার দিকে আগুন লাগার খবর পান তারা। এ সময় মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে কাঠের ও প্লাষ্টিক ফার্ণিসার, স্যানিটারী, হার্ডওয়ার, ওষুধ, ফলের আড়ৎ, চায়ের দোকানসহ অন্তত ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে যায়। তাদের দাবি এতে ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে তাদের।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১