বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

কমলনগরে ৯০০ টাকায় পরীক্ষার প্রবেশপত্র বিতরণ !

প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর) :


লক্ষ্মীপুরের কমলনগরে এইচএসসি ও আলিম পরীক্ষার প্রবেশপত্র বিতরণে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। পরীক্ষা কেন্দ্র খরচসহ নানা খাত দেখিয়ে আলিম পরীক্ষার্থীদের কাছ থেকে ৯০০ টাকা এবং এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে।

এভাবে একটি চক্র প্রবেশপত্র দেওয়ার নামে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। এমন পরিস্থিতিতে পরীক্ষার্থী, অভিভাবক ও সচেতনদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে তারা জেলা প্রশাসকের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন।

এরআগে ২০১৬ সালেও অতিরিক্ত টাকা আদায়ের করা হয়। ওই সময় বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে মাদ্রাসার পরীক্ষার্থীদের ২০০ টাকা করে ফেরত দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৯ মার্চ) থেকে উপজেলার ৫টি মাদ্রাসা ও ৩টি কলেজের পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায় করার খবর পাওয়া যায়। অতিরিক্ত টাকা আদায়ের কারণে বেশিরভাগ শিক্ষার্থী প্রবেশপত্র না নিয়ে বাড়ি ফিরতে হয়েছে।

জানা গেছে, হাজিরহাট হামেদিয়া ডিগ্রি মাদ্রাসা, ফরাশগঞ্জ ফয়েজে-আম আলিম মাদ্রাসা, মাতাব্বনগর দারুচ্ছুন্নাত আলিম মাদ্রাসা, জগবন্ধু ইসলামিয়া আলিম মাদ্রাসা ও চরমার্টিন মুন্সিগঞ্জ আলিম মাদ্রাসার ১৭৫ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিবে। অপরদিকে, হাজিরহাট উপকূল কলেজ ৫৭৬ জন, কমলনগর কলেজে ২ জন ও ফজুমিয়ারহাট স্কুল এন্ড কলেজ থেকে ১৩ জন পরীক্ষা অংশগ্রহণ করার কথা রয়েছে।

শিক্ষার্থীরা জানান, পরীক্ষা ফরম পূরণের সময় তাদের কাছ থেকে নির্ধারিত টাকার চেয়ে বাড়তি টাকা আদায় করা হয়েছে। ফের প্রবেশপত্র আটকিয়ে ৯০০ টাকা করে আদায় করা হচ্ছে।

লক্ষ্মীপুরের কমলনগর নদী ভাঙন কবলিত উপজেলা। এখানকার ৮০ ভাগ মানুষ দরিদ্র কৃষক ও জেলে। মেঘনার ভয়াবহ ভাঙনের শিকার বেশিরভাগ পরিবার। তাদের পক্ষে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা দেওয়া সম্ভব হচ্ছে না।
সচেতন মহল মনে করছেন, এভাবে নানা অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে থাকলে শিক্ষার ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০