বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

এক প্রেমিককে বিয়ে করতে চান তিন প্রেমিকা, তারপর…!

আকাশবার্তা ডেস্ক :


একসঙ্গে তিনটি মেয়ের সঙ্গে প্রেমের খেলায় মেতেছিলেন এক যুবক। কিন্তু ঘটনা জানাজানি হওয়া সত্ত্বেও তাকে বিয়ে করার জন্য মরিয়া তিন প্রেমিকাই। ভারতের উত্তর প্রদেশের নয়ডা শহরে ঘটেছে এই ঘটনা। তিনজন যুবতীকে একসঙ্গে ‘ডেট’ করছিলেন উত্তর প্রদেশের বুলন্দশহরের সেই যুবক। কর্মসূত্রে প্রায় ৭ বছর ধরে নয়ডায় থাকতেন তিনি। সম্প্রতি যুবকের এক বান্ধবী নয়ডার সেক্টর ২৪ পুলিশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে যুবককে আটক করা হয়। এরপর প্রকাশ্যে আসে সেই ঘটনা।জানা যায়, তাকে জেরা করার সময় সেখানে পৌঁছান তার বাকি দুই বান্ধবী। তিনজনের মধ্যে বচসাও বাঁধে, তবে যুবককে শাস্তি দেওয়ার জন্য নয়। তাকে বিয়ের করার জন্য। ভালবাসায় আঘাত পেলেও সেই যুবককেই বিয়ে করতে চান তার তিন প্রেমিকাই। ঘটনার জেরে দুই তরুণীর মধ্যে মারপিটও হয়। এমনকী, যুবককে বিয়ে করার জন্য নিজের দুটো হাতের শিরাও কাটেন তার তৃতীয় প্রেমিকা। তৎক্ষণাৎ তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

কী করে শুরু হল তাদের প্রেমের সম্পর্ক এমন এক প্রশ্নের জবাবে যুবকের প্রথম বান্ধবী জানিয়েছেন যে, তিনি বুলন্দশহরে যুবকের বাড়ির পাশে থাকতেন। সেখান থেকেই তাদের সম্পর্ক শুরু হয়।

যুবকের দ্বিতীয় প্রেমিকা তার সঙ্গে একই কোম্পানিতে কাজ করতেন। সম্পর্কে আসার পর দু’জনে প্রায় ৭ বছর একসঙ্গেই থেকেছেন। পরে তার জীবনে আসেন আরও এক নারী। বহু বছর ধরে এভাবেই তিনজনের সঙ্গে প্রেম করছিলেন ওই যুবক। সম্প্রতি যুবকের এক বন্ধু তার বান্ধবীদের সামনে এই রহস্য ফাঁস করে দেন।

আপাতত পুলিশের হেফাজতে আছেন সেই যুবক। তবে ইতি টানেননি তার দুই প্রেমিকা। ঘটনার মীমাংসা করার জন্য আদালতে যাবেন বলে জানিয়েছেন দু’জনেই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১