সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন
সোফিয়া-উইল-স্মিথ-চুমু-প্রত্যাখ্যাত

উইল স্মিথের চুমু ফিরিয়ে দিলো সোফিয়া

আন্তর্জাতিক ডেস্ক :


বিশ্বজুড়ে আলোড়ন তোলা রোবট মানবী সোফিয়ার সঙ্গে সম্প্রতি ডেট করেছেন হলিউড তারকা উইল স্মিথ। ওই ডেটে বাদামি চোখ, চঞ্চল-অস্থির ভ্রু’র এই সুন্দরীকে চুমু খেতে চেয়েছেন স্মিথ! কিন্তু তার চুমু ফিরিয়ে দিয়েছে সোফিয়া। আর এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।সোফিয়া আগেই জানিয়েছিল সিনেমা তারকা তার দারুণ পছন্দ। আর তার প্রিয় অভিনেতা শাহরুখ খান। তবে সম্প্রতি হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথের মুখোমুখি হয়েছিল সোফিয়া। পরে ওই সাক্ষাতের ভিডিও ইউটিউবে নিজেই শেয়ার করেছেন ৪৯ বছর বয়সী স্মিথ। খবর এবেলার।ভিডিওতে দেখা গেছে, সোফিয়ার সঙ্গে স্মিথের আড্ডা দারুণ জমে উঠেছিল। স্মিথের ছোট ছোট বাক্যে বলা সংলাপ দিব্যি বুঝতে পারছিল সোফিয়া। তার শরীরী ভাষা দেখেও বোঝা যাচ্ছিল, সে স্মিথের কথা বেশ মন দিয়েই শুনছিল।

কথোপকথন খানিক চলার পরে সোফিয়াকে চুমু খাওয়ার চেষ্টা করেন স্মিথ। সোফিয়া অত্যন্ত সপ্রতিভভাবে তাকে চমকে দিয়ে উত্তর দেয়, আমার মনে হয় আমরা বন্ধু হতে পারি। নিজেদের মধ্যে সময় কাটিয়ে পরস্পরকে আরও একটু চেনা উচিত। ঠিক আর পাঁচটা সদ্য পরিচিত তরুণী যেভাবে তার নতুন বয়ফ্রেন্ডকে সামলান, অবিকল সেই ভঙ্গি।সংলাপের শেষে লাজুক হেসে চোখও মারে সোফিয়া। কে বললো কেবল প্রিয়া প্রকাশই চোখ মেরে নেটিজেনদের মাতাতে পারেন? একজন যন্ত্রমানবী হয়েও সোফিয়া তার লাস্যে মন জিতে নিলেন সবার। কেবল সোফিয়াই নন, প্রত্যাখ্যাত হওয়ার পরে স্মিথের মজাদার মুখভঙ্গি সবারই পছন্দ হয়েছে।স্মিথ অবশ্য জানিয়েছেন, তিনি হাল ছাড়বেন না। যাওয়ার আগে তিনি বিশ্বের প্রথম নাগরিক রোবটকে বলে যান, আমাদের আবার দেখা হবে সোফিয়া।

এএইচ/আরটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31