সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
ফাইল ছবি

পহেলা বৈশাখের অনুষ্ঠান বিকেল ৫টায় শেষ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক :


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পহেলা বৈশাখের সব ধরনের অনুষ্ঠান বিকেল ৫টার আগেই শেষ করতে হবে। মঙ্গলবার (৩ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল একথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রমনার বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে উন্মুক্ত স্থানে নববর্ষের অনুষ্ঠান চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে রবীন্দ্র সরোবরে অনুষ্ঠান চলবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট থেকে বের হওয়া শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা কোনো প্রকার মুখোশ ব্যবহার করতে পারবেন না। কেউ ব্যবহার করতে চাইলেও তা হাতে করে বহন করতে হবে। ভুভুজেলা বাঁশিও ব্যবহার করা যাবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকার রমনা বটমূল ও রমনা পার্কে পহেলা বৈশাখের মূল অনুষ্ঠান হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও একটি শোভাযাত্রা বের হয়ে আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবে।

এছাড়া সারা দেশের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বৈশাখী মেলা, ক্রীড়া ও সাংস্কৃতি অনুষ্ঠান এবং প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী।

তিনি বলেন, এসব অনুষ্ঠানে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে বিকেল ৫টার আগেই শেষ করতে হবে বৈশাখের সব ধরনের অনুষ্ঠান।

মন্ত্রী আরো বলেন, ইভটিজিং বন্ধে ওই দিন অনুষ্ঠানস্থলসহ আশপাশের এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।

বৈশাখের অনুষ্ঠান উপলক্ষে কূটনৈতিক এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। এছাড়া পহেলা বৈশাখের দিন দেশের সকল কারাগারে উন্নতমানের ঐতিহ্যবাহী দেশীয় খাবার পরিবেশন করা হবে এবং আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রংপুরের বিশেষ জজ আদালতের পিপি রথিশ চন্দ্র ভৌমিক ওরফে বাবু সোনার সন্ধানে সরকার তৎপর আছে।’ৎ

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডাক্তারদের দেওয়া প্রতিবেদন অনুযায়ী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সরকার ব্যবস্থা নেবে।’

বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র্যা বের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ/আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930