বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

টাকা পেলেই বিছানা গরম করে দেন এই তরুণী!

লাইফস্টাইল ডেস্ক : 


বিশ্বের প্রায় প্রতিটি দেশেই বর্তমানে বেকারত্ব সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে।পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে বেকাররা এখন ভিন্নধর্মী পেশার সন্ধান করছেন। তেমনই একজন ২১ বছরের তরুণী ভিক্টোরিয়া ইভাচিয়োভা। অর্থের বিনিময়ে মানুষের রাতের বিছানা গরম করে দেওয়াই তার কাজ। শুনলে অবাক হলেও নিয়মিত এভাবেই কাজ করে যাচ্ছেন এই রুশ সুন্দরী।হাড়কাপানো শীতের রাতে বরফ-ঠাণ্ডা বিছানা গরম হয়ে উঠছে তার শরীরের তাপে।রাতের সুখনিদ্রার কারিগর ভিক্টোরিয়া তার ক্লায়েন্টকে শরীর-মনে চাঙ্গা করে দিয়েই যেন খুশী! ক্লায়েন্টের রাতের শয্যায় এক ঘণ্টা কাটিয়ে তা উষ্ণ করে দেওয়ার বিনিময়ে তিনি চার্জ নেন ৬৫ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৭০ টাকা। মাসচুক্তি হলে ফি ১৩৫০ ডলার বা এক লাখ ৫ হাজর টাকা।

তবে তিনি কয়েকটি শর্তে এই কাজ করেন। যেমন তিনি পুরুষ ক্লায়েন্টের রাতের বিছানায় নিজের পোশাকে যখন শুয়ে থাকবেন, তখন সে ঘরে পুরুষটি থাকতে পারবেন, এমনকী গল্পও চলতে পারে। কিন্তু তাকে একটিবারও ছোঁয়া যাবে না। তবে শর্ত ভাঙার চেষ্টা কেউ কেউ করতেই পারেন, এটা ধরে নিয়েই নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে যান তিনি। তারা বাইরে থাকে। অন্য কিছু হতে দেখলেই ভিক্টোরিয়া সঙ্গে থাকা বিপদ-ঘণ্টি বাজিয়ে দেন। চলে আসে রক্ষীরা।

ভিক্টোরিয়া জানান, তিনি গভীর মনোযোগী শ্রোতা। ক্লায়েন্টরা আজকাল তার কাছে নিজেদের নানা-সমস্যা মন খুলে বলছেন। সার্ভিসের চাহিদা দিনদিন বাড়ছে দেখে তার মতো একদল মেয়েকে নিয়ে টিম তৈরি করছেন ভিক্টোরিয়া। মূলত বর্তমানে তার কাস্টমারের তালিকায় সিঙ্গল পুরুষদের সংখ্যাই বেশি। তবে অনেক নারীও ভিক্টোরিয়ার সেবা নেন। ধীরে ধীরে তাদের সংখ্যা আরো বাড়ছে।

ভিক্টোরিয়া জানান, এক কবি তার নারী টাইপিস্টকে দিয়ে নিজের রাতের বিছানা গরম করাতেন। বিনিময়ে অর্থ দিতেন। এতে নাকি তার লেখার হাত খুলে যেত! এই কাহিনিই নাকি ভিক্টোরিয়ার মাথায় এমন পেশায় নামার আইডিয়া এনে দিয়েছে।

সূত্র : দ্যা সান

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১