বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

৬টি খাবার রক্ত পরিষ্কার করে

স্বাস্থ্য ডেস্ক :


যেকোনো প্রাণীর দেহের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল রক্ত। এই রক্ত নানা কারণে দূষিত হতে পারে। হিমোগ্লোবিন নামক এক ধরনের প্রোটিনের কারণে রক্ত লাল হয়। হিমোগ্লোবিন কমে গেলে রক্তস্বল্পতা দেখা দেয়।

সাধারণত খাবার, বায়ু, পরিবেশ ইত্যাদির কারণে রক্ত দূষিত হয়। যদি রক্তে কোন জীবাণু আক্রান্ত হয়, তাহলে তা সম্পূর্ণ শরীরে ছড়িয়ে পড়তে পারে। তাই রক্ত সুস্থ রাখার প্রয়োজন পড়ে। রক্ত থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে কিছু খাবার।

১.লেবু: লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি, প্যাকটিন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম রয়েছে। এটি দূষিত রক্ত দূর করতে সাহায্য করে। সকালে নাস্তা খাওয়ার আগে এক গ্লাস কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে নিন। এটি খালি পেটে পান করুন। এটি পেটের মেদ কমানোর সাথে সাথে রক্ত পরিষ্কার করবে।

২.ব্রকলি: রক্ত থেকে ক্ষতিকর টক্সিন পদার্থ দূর করতে ব্রকলি বেশ পরিচিত একটি খাবার। এতে ভিটামিন সি, ক্যালসিয়াম, ভিটামিন কে, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ফাইবার, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস রয়েছে। প্রতিদিনের খাদ্য তালিকায় ব্রকলি রাখার চেষ্টা করুন।

৩.রসুন: আভ্যন্তরীণ প্যারাসাইট এবং ভাইরাস আপনার শরীর থেকে বিশেষত রক্ত এবং অন্ত্র থেকে দূর করতে পারদর্শী রসূন। এর অ্যান্টি ক্যান্সার এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে এবং সংক্রামণ প্রতিরোধ করে থাকে।

৪.বিট: অ্যান্টি অক্সিডেন্ট এবং নানা পুষ্টিগুণ সম্পূর্ণ এই সবজিটি রোগ জীবাণু থেকে শরীরকে রক্ষা করে থাকে। এবং রক্ত থেকে টক্সিন দূর করে লিভারকে সুস্থ রাখে। শুধু তাই নয় বিট রক্ত স্বল্পতাও দূর করে থাকে।

৫.অ্যাভোকাডো: নানা পুষ্টিগুণ সম্পূর্ণ এবং কোলেস্টেরল কমিয়ে দিতে অ্যাভোকাডোর ভূমিকা রয়েছে। ধমনীতে অনেক সময় ব্লক তৈরি হয় তা দূর করে দিতেও বেশ কার্যকর এ ফলটি। এছাড়া এতে গ্লুটাথিয়ন নামক উপাদান রয়েছে যা লিভারকে বিষাক্ত পদার্থ মুক্ত রাখতে সাহায্য করে।

৬.লেটুস পাতা: সালাদের পরিচিত উপাদান লেটুস। এটি দেহে রক্ত প্রবাহ বৃদ্ধি করে। সালাদ কিংবা স্মুদিতে লেটুস পাতা যোগ করুন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০