বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের
প্রতীকি ছবি

যে গ্রামের প্রত্যেক পুরুষকেই ২টি বিয়ে করতে হয়!

লাইফস্টাইল ডেস্ক :


পৃথিবীতে কতই না আজব ঘটনা ঘটে। কিন্তু ভারতের রাজস্থানের একটি প্রত্যন্ত গ্রামে রয়েছে এক অদ্ভুত রীতি। অদ্ভুত রীতিটি শুনলে হয়তো আপনি চমকে উঠবেন। এই গ্রামের প্রত্যেক পুরুষকেই দুবার করে বিয়ে করতে হয়।

ভারত-পাকিস্তান সীমান্তের কাছে রাজস্থানের ছোট গ্রাম দেরাসর। বারমের জেলার ওই গ্রামের প্রত্যেক পুরুষেরই দুবার বিয়ে বাধ্যতামূলক।

দেরাসর গ্রামে প্রায় ৬০০ মানুষের বাস। মূলত মুসলিম-অধ্যুষিত গ্রামটিতে সব মিলিয়ে ৭০টি পরিবার রয়েছে। গ্রামবাসীদের দাবি, প্রত্যেক পরিবারই বিয়ে নিয়ে ওই একই রীতি মেনে চলে।

গ্রামবাসীরা জানান, বহু দিন ধরেই ওই প্রথা চলে আসছে। এখনও তার ব্যতিক্রম হয়নি। ইসলাম ধর্মে বহু বিবাহের অনুমতি রয়েছে। কিন্তু ওই গ্রামে একপ্রকার জোর করেই ছেলেদের দ্বিতীয়বার বিয়ে দিতে বাধ্য করে তাদের পরিবার।

এমন রীতির পেছনে রয়েছে অদ্ভুত কারণ। গ্রামবাসীদের দাবি, আগে গ্রামে যতজন পুরুষ বিয়ে করতেন, তাদের কারোরই প্রথম স্ত্রীর সন্তান হতো না। দ্বিতীয়বার বিয়ের পরেই সেই স্ত্রীর গর্ভে সন্তান আসত। বহুকাল ধরে এমন ঘটনাই ঘটে আসছে ওই গ্রামে এবং সেটাকেই রীতি হিসেবে অনুসরণ করে চলেছেন গ্রামবাসীরা।
এখনও ওই গ্রামে এমন ঘটনাই ঘটে বলে জানিয়েছেন গ্রামবাসীরা।

যদিও এই ঘটনার কোনও ব্যাখ্যা দিতে পারেননি কেউই। গ্রামবাসীদের কথায়, প্রথমবার বিয়ের পর অনেকেই দীর্ঘকাল সন্তানের জন্য অপেক্ষা করেছেন, এ রকম উদাহরণ প্রচুর রয়েছে। কিন্তু আশা পূরণ হয়নি। দ্বিতীয়বার বিয়ের পরেই তাদের ঘরে সন্তান এসেছে।

দ্বিতীয়বার বিয়েকে ওই গ্রামে শুভ কাজ বলেই মনে করা হয়। প্রথম স্ত্রীও তার সতীনের সঙ্গে বেশ মানিয়ে গুছিয়েই ঘর করেন। তার সন্তানদেরও নিজের সন্তান মনে করেই বড় করে তোলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১