বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

পুরুষের ভ্রু সুন্দর রাখতে…

লাইফস্টাইল ডেস্ক :


সুন্দর ভ্রু পেতে ‘ট্রিম’ করা কেবল নারীদের জন্য নয় বরং পুরুষের জন্যও প্রয়োজন। খানিকটা ব্যথা পেলেও ঠিক মতো ট্রিম করা হলে তা চেহারার সৌন্দর্য বাড়িয়ে দেয়। সাজসজ্জাবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে পুরুষের সুন্দর ভ্রু পাওয়ার কয়েকটি পন্থা এখানে দেওয়া হল।

নিজের পছন্দ মত আকার : কোন আকারের ভ্রু চান সে বিষয়ে নিশ্চিত না হয়ে থাকলে আগেই ট্রিম করা ঠিক নয়। নিজের চেহারার সঙ্গে মানানসই ভ্রু পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

অতিরিক্ত ট্রিম করা : কপাল ও চেহারায় পরিষ্কার ভাব আনার জন্য পুরুষেরা ভ্রু ছেঁটে রাখতেই পারেন। সুন্দর ভ্রু পাওয়ার জন্য একদম চিকন করে তোলা ঠিক নয়। এমনকি নারীরাও চিকন ভ্রু পছন্দ করে না। নির্দিষ্ট একটি আকার নির্ধারণ করুন এবং স্যালন বিশেষজ্ঞের পরামর্শ নিন, তারা এই বিষয়ে সহযোগিতা করতে পারবে।

অ্যালার্জি : অনেক সময় ভ্রু ‘ট্রিম’ করার পর লালচে গোটা, অ্যালার্জি বা অন্যান্য সংক্রমণ হতে পারে। তাই ত্বক ‘পুলিং’ ও ‘থ্রেডিং’য়ের জন্য উপযুক্ত কিনা সে বিষোয়ে নিশ্চিত হয়ে নিন। ত্বক যদি বেশি সংবেদনশীল হয় তাহলে অবশ্যই ‘ট্রিমিং’ এড়িয়ে চলতে হবে। কপালে র‌্যাশ, লালচেভাব, ও দাগের চেয়ে খারাপ আকারের ভ্রু থাকা ভালো।

ওয়াক্স অথবা থ্রেড : ভ্রু কীভাবে ট্রিম করবেন তা নিজেই ঠিক করে নিন। ব্যথা সহ্যের ক্ষমতার ভিত্তিতে চাইলে ওয়াক্স অথবা ট্রিম করতে পারেন। ভ্রু তোলার পরে ত্বক মসৃণ রাখতে ‘ঠাণ্ডা প্যাক’ বা ‘অ্যাস্ট্রিনজেন্ট’ ব্যবহার করুন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১