বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

চুলে রং করলে হতে পারে ক্যানসার

লাইফস্টাইল ডেস্ক :


আপনি কি নিয়মিত চুলে রং করেন। তাহলে সাবধান। বিজ্ঞানীরা বলছে এখন হেয়ার ডাইয়ে এমন কিছু কেমিলেল মেশানো হচ্ছে যাতে হতে পারে ক্যানসার। প্যারাবেন, অ্যামোনিয়ার মতে রাসায়নিক মেশানো থাকে হেয়ার ডাইয়ে। তবে সেগুলি নিরাপদ মাত্রাতেই থাকে বলে দাবি করে কোম্পানি গুলি।

কিন্তু সবক্ষেত্রে কি সেগুলি মেনে চলা হয়। সাধারণ তিন রকমের হেয়ার ডাই ব্যবহার করে থাকেন সকলে। তার মধ্যে সবথেকে বেশি ব্যবহার হয় টেম্পোরারি বা অস্থায়ী হেয়ার ডাই। এই রং সাধারণ দুই থেকে তিনবার শ্যাম্পু করার পরেই চলে যায়।

অপেক্ষাকৃত কম রাসায়নিক মেশানো থাকে এই রংগুলিতে। গবেষকরা বলছেন অস্থায়ী হেয়ার কালার বা ডাই অপেক্ষাকৃত নিরাপদ। যে হেয়ার কালার বা ডাই একটু বেশিদিন স্থায়ী হয় সেগুলিতে একটু বেশি মাত্রায় রাসায়নিক মেশানো থাকে। এই রং সাধারণ ৫ থেকে ১০ বার শ্যাম্পু করলে উঠে যায়। বলতে গেলে মাস খানেক স্থায়ী থাকে।

আর স্থায়ী বা পারমানেন্ট হেয়ার ডাইয়ের বিপদ সব থেকে বেশি। কারণ এতে সবথেকে বেশি রাসায়নিক মেশানো থাকে। এগুলি বেশি ব্যবহার করলে এলার্জি, গলায় সংক্রমণ, ফুসফুসে সংক্রমণ, চুল ওঠা, ড্রাই হয়ে যাওয়া, চুলকানি, চোখে সংক্রমণের মতো একাধিক রোগ দেখা দিতে পারে। এতে স্কিন ক্যানসার বা ফুসফুসে ক্যান্সারের প্রবণতা দেখা দেয়।

সেকারণে গবেষকরা বলছেন হেয়ার ডাই ব্যবহার করার সময় কিছু সাবধানতা মেনে চলুন। চুলে রং করার সময় সবসময় গ্লাভস বা দস্তানা পরে নেওয়া উচিত। খুব বেশি হেয়ার কালার বা ডাই ব্যবহার করবেন না। অস্থায়ী এবং সেমি টেম্পোরারি হেয়ার কালার ব্যবহার করুন। চেষ্টা করুন প্রাকৃতিক উপায়ে তৈরি হেয়ার ডাই বা হেয়ার কালার ব্যবহার করতে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০