বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ভিডিও দেখে একাই সন্তান প্রসব করলেন এই নারী!

লাইফস্টাইল ডেস্ক :


এক নারীর সন্তান জন্মের খবর টুইটারে ভাইরাল। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে কর্মরত টিয়া ফ্রিম্যান নামের ওই নারী তুরস্কের হোটেল রুমে একাই সন্তানের জন্ম দিয়েছেন। এসময় শুধু একটি ইউটিউব ভিডিওর সহায়তা নিয়েছিলেন। গত মার্চে টিয়া যুক্তরাষ্ট্র থেকে জার্মানি যাচ্ছিলেন। ওই সময় এ ঘটনা ঘটে।তুরস্কের ইস্তানবুলের একটি হোটেলের বাথটাবে সন্তান জন্ম দেয়ার খবর ২৪ এপ্রিল টুইটারে সবাইকে জানান। ২২ বছর বয়সী সেই নারী তার সন্তানের নাম রেখেছেন জেভিয়ার আটা ফ্রিম্যান। গত ৭ মার্চ তার ওই সন্তানের জন্ম হয়। প্রথমে বিমানবন্দরেই সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন। কিন্তু পরে হোটেলে উঠার সিদ্ধান্ত নেন।

সন্তান জন্মের পরের দিনই আগে থেকে বুক করে রাখা গাড়িতে করে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে সন্তান কোলে টিয়াকে নানা প্রশ্নের মুখে পড়তে হয়। তাকে কর্তৃপক্ষ মানবপাচারকারী বলেও সন্দেহ করছিল। পরে তিনি তুরস্কের যুক্তরাষ্ট্র দূতাবাসের সাহায্য নেন।

এভাবে সন্তান জন্ম দেয়ার খবরটি নিয়ে এত মাতামাতি হচ্ছে দেখে টিয়া কিছুটা বিব্রত। তিনি টুইটারে বলেছেন, ‘আমি সত্যিই বুঝতে পারছি না সবাই কেন আমার এ খবর নিয়ে এত অবাক হয়েছে। হতে পারে এটিকেও সবাই একদিন স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারবে।

সূত্র : নিউজ উইক

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১