বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

আপনার রক্তের গ্রুপ কি ‘ও’? তবে সাবধানে থাকুন

লাইফস্টাইল ডেস্ক :

আপনার রক্তের গ্রুপ কি ‘ও’? তবে একটু সাবধানে থাকুন। নতুন এক গবেষণায় বলছে, কোনও দুর্ঘটনায় ‘ও- ব্লাড’ গ্রুপের মানুষজনের মৃত্যু বা পঙ্গু হওয়ার সম্ভবনা সবচেয়ে বেশি। সমীক্ষাটি চালিয়েছে জাপানের একটি সংস্থা।

সমীক্ষা চালানো হয়েছে জাপানের ৯০০টি বিপদজনক রোগীর উপরে। সমীক্ষায় দেখা গিয়েছে, ৯০০ জন বিপদজনক রোগীর মধ্যে ২৮ শতাংশ মানুষ মৃত্যু পথযাত্রী হয়েছে, যাদের ব্লাড গ্রুপ ও। সেখানে অন্য ব্লাড গ্রুপের মানুষের মৃত্যুর পরমাণ ১১ শতাংশ।

টোকিও মেডিকেল অ্যান্ড ডেন্টাল ইউনিভার্সিটি হাসপাতালের ডাক্তার ওয়াতারু তাকায়ামা জানিয়েছেন, ও ব্লাড গ্রুপের মানুষদের দুর্ঘটনায় রক্তক্ষরণের পরিমাণ বেশি হয়। ফলে তাদের মৃত্যুর সম্ভবনা বেশি থাকে।

তিনি আরও জানিয়েছেন, কোন ব্লাড গ্রুপের ব্যক্তিরা দুর্ঘটনায়গ্রস্থ অবস্থায় কতটা আতঙ্কিত হন তাও সমীক্ষায় দেখা হয়েছে। ফলস্বরূপ দেখা গিয়েছে, ও ব্লাড গ্রুপের ব্যক্তিদের দুর্ঘটনায় আতঙ্কিত হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি। ফলে রক্তক্ষরণও তাদেরই বেশি হয়। এছাড়া সমীক্ষায় উঠে এসেছে, ও ব্লাড গ্রুপের মানুষের রক্তে রক্তকে জমাট বাঁধানোর উপকরণ ইউলব্র্যান্ড ফ্যাক্টর (Willebrand factor) কম থাকে। ফলে রক্তক্ষরণ বেশই হয়। তাই বাড়ে মৃত্যুর আশঙ্কা।

বিষয়টি নিয়ে বেশি চিন্তিত না হয়ে, সঠিক মাত্রায় খাওয়া-দাওয়ার উপরে নজর দিতে বলেছেন ডাক্তার ওয়াতারু তাকায়ামা। এছাড়া বিষয়টি নিয়ে তাঁরাও যে পরীক্ষা-নিরিক্ষা চালাচ্ছেন তাও জানিয়েছেন তিনি। কথাতেই রয়েছে ‘সাবধানের মার নেই’। তাই আপনাদেরও বলা হচ্ছে, যারা ও পজিটিভ কিংবা নেগেটিভ ব্লাড গ্রুপের আওতায় পড়েন, নিজেদের একটু সাবধানে রাখুন, সুস্থ থাকুন।

সুত্র : সংবাদ প্রতিদিন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১