সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বেগমগঞ্জে মানবকল্যাণ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী

বেগমগঞ্জ প্রতিনিধি :


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুমে গত সোমবার সন্ধ্যায় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনার আয়োজন করা হয়।

সংগঠনের আহ্বায়ক ডা. আকমল হোসেনের সভাপতিত্বে ও সদস্য আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চৌমুহনী প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলা টিভির নোয়াখালী প্রতিনিধি ইয়াকুব নবী ইমন।

বিশেষ অতিথি ছিলেন, দৈনিক আজকালের খবর বেগমগঞ্জ প্রতিনিধি ও চৌমুহনী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. আলাউদ্দিন ও চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ছাইদুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মানবকল্যাণ ফাউন্ডেশনের রাসেল চৌধুরী, ইমাম হোসেন, শাহজাহান, রায়হান খান, সাজ্জাদ হোসেন, মো. তুহিন, রাসেদ আলম, মোরশেদ আলম, সাইফুল ইসলাম, সরোয়ার উদ্দিন, সোহেব হোসেন প্রমুখ।

এ সময় এলাকার স্বেচ্ছায় রক্তদাতা তারুণরা উপস্থিত হয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ভবিষ্যতে স্বেচ্ছায় রক্ত দিয়ে তরুণরা আত্মমানবতার সেবায় নিজেদের ব্রত রাখার শপথ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানব সেবায় সবাই এগিয়ে আসেনা। আজকাল সবার মধ্যে মানবতা কাজ করেনা। যাদের মধ্যে মনুষ্যত্ববোধ আছে তারাই মানবসেবা করেন। কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে মানবসেবার মাধ্যমে সমাজের নীপিড়িত মানুষের পাশে দাঁড়াতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930