বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

যেসব ফল খেলে রক্ত পরিষ্কার হয়

লাইফস্টাইল ডেস্ক :


মানব শরীরের গুরুত্বপূর্ণ উপাদান রক্ত। এর মাধ্যমেই প্রাণীদেহে অক্সিজেনসহ যাবতীয় পুষ্টি উপাদান পৌঁছায়। রক্ত যদি কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হয় তবে পুরো শরীরেই এর প্রভাব পড়বে। তাই রক্তের বিশুদ্ধতা অতি জরুরি। শরীর থেকে বিষাক্ত ক্ষতিকর পদার্থ বা টক্সিন বের করলে রক্ত বিশুদ্ধ হয়। কিছু খাবার আছে যেগুলো রক্ত বিশুদ্ধ করতে সাহায্য করে।

*নিম : নিম রক্তকে পরিশোধনে সাহায্য করে। এটি অ্যান্টিভাইরাল, অ্যান্টিসেপটিক, অ্যান্টিফাঙ্গাল ও প্রদাহরোধী উপাদান। এক কাপ হালকা গরম জলের মধ্যে এক ফোঁটা নিমের তেল দিন। প্রতিদিন পান করুন।

*গাজর : গাজরের মধ্যে রয়েছে গ্লুটাথাইয়োনি। রক্ত পরিশোধন করতে সাহায্য করে এটি। উপকার ভালোভাবে পেতে গাজর কাঁচা খেতে পারেন।

*রসুন : আভ্যন্তরীণ প্যারাসাইট এবং ভাইরাস শরীর থেকে বিশেষত রক্ত এবং অন্ত্র থেকে দূর করতে পারদর্শী রসূন। এর অ্যান্টি ক্যান্সার এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে এবং সংক্রামণ প্রতিরোধ করে থাকে।

*হলুদ : হলুদ রক্তের নালি পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালনে সাহায্য করে। এ জন্য নিয়মিত হলুদ দুধ খেতে পারেন।

*লেবু: লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি, প্যাকটিন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম রয়েছে। এটি দূষিত রক্ত দূর করতে সাহায্য করে। সকালে নাস্তা খাওয়ার আগে এক গ্লাস কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে নিন। এটি খালি পেটে পান করুন। এটি পেটের মেদ কমানোর সাথে সাথে রক্ত পরিষ্কার করবে।

*অ্যাভোকাডো : নানা পুষ্টিগুণ সম্পূর্ণ এবং কোলেস্টেরল কমিয়ে দিতে অ্যাভোকাডোর ভূমিকা রয়েছে। ধমনীতে অনেক সময় ব্লক তৈরি হয় তা দূর করে দিতেও বেশ কার্যকর এ ফলটি। এছাড়া এতে গ্লুটাথিয়ন নামক উপাদান রয়েছে যা লিভারকে বিষাক্ত পদার্থ মুক্ত রাখতে সাহায্য করে।

*ব্রকলি : রক্ত থেকে ক্ষতিকর টক্সিন পদার্থ দূর করতে ব্রকলি বেশ পরিচিত একটি খাবার। এতে ভিটামিন সি, ক্যালসিয়াম, ভিটামিন কে, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ফাইবার, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস রয়েছে। প্রতিদিনের খাদ্য তালিকায় ব্রকলি রাখার চেষ্টা করুন।

*বিটরুট : অ্যান্টি অক্সিডেন্ট এবং নানা পুষ্টিগুণ সম্পূর্ণ এই সবজিটি রোগ জীবাণু থেকে শরীরকে রক্ষা করে থাকে। এবং রক্ত থেকে টক্সিন দূর করে লিভারকে সুস্থ রাখে। শুধু তাই নয় বিট রক্ত স্বল্পতাও দূর করে থাকে।

*লেটুস পাতা : সালাদের পরিচিত উপাদান লেটুস। এটি দেহে রক্ত প্রবাহ বৃদ্ধি করে। সালাদ কিংবা স্মুদিতে লেটুস পাতা যোগ করুন।

*আপেল : আপেল একটি সহজলভ্য ফল যাতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং ফাইবার আছে। এ উপাদানগুলো লিভারের টক্সিন দূর করতে সহায়ক। উচ্চ আঁশযুক্ত খাবার হওয়ায় এটি খুব সহজেই হজম হয়ে যায়। এছাড়া এটি কোলেস্টেরল কমিয়ে রক্ত পরিষ্কার করা থাকে।

*আঙ্গুর : আঙ্গুর রক্তের দূষিত পদার্থ দূর করে থাকে। এছাড়া লাল আঙ্গুরে পেকটিন নামক ফাইবার রয়েছে যা রক্তে কোলেস্টেরলকে কমিয়ে দিয়ে সাহায্য করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১