সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

এলাচির ঔষধি উপকারিতা

আকাশবার্তা ডেস্ক :

খাবারের স্বাদ বাড়াতে সুগন্ধি মসলা হিসেবে ব্যবহার করা হয় এলাচি- এ কথা সবার জানা। কিন্তু এই এলাচির যে স্বাস্থ্য উপকারিতা তা আমাদের অনেকেরই অজানা। বাংলাদেশ প্রতিদিনের পাঠকদের জন্য তুলে ধরা হলো এলাচির এমন কিছু গুণাবলী-

নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করে
এলাচি ব্যাকটেরিয়া নাশক উপাদানে ভরপুর। তাই দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। তাই মুখের দুর্গন্ধ দূর করতে এর জুড়ি নেই। ভালো ফল পেতে এলাচি চা পান করা যেতে পারে অথবা দিনে দুই বার উষ্ণ এলাচি চা দিয়ে কুলকুঁচি করে নেয়া যেতে পারে। এটি কার্যকরী মুখ পরিষ্কারক হিসেবে কাজ করবে।

ক্ষুধার উন্নতি ঘটায়
উষ্ণ পরিপাক টনিক হিসেবে কাজ করে এলাচি। তাই এটি বদহজম, পেটফাঁপা এবং এসিডিটির সমস্যা মোকাবিলায় সাহায্য করে ক্ষুধামন্দা দূর করতে পারে। এছাড়াও এটি পরিপাক রসের নিঃসরণের উন্নতি ঘটায়।

পরিপাকের উন্নতি ঘটায়
এলাচির বায়ুনাশকারী গুণ রয়েছে। তাই এটি পরিপাক প্রক্রিয়ায় সাহায্য করে। এটি পেটফাঁপা কমায়। এটি পিত্তরসের প্রবাহ বৃদ্ধি করে চর্বি ও অন্যান্য পুষ্টি উপাদানের পরিপাকে সাহায্য করে। এলাচি পরিপাক তন্ত্রের সমস্যা যেমন- আমাশয়, এসিডিটি, কোষ্ঠকাঠিন্য, বদহজম এবং বিভিন্ন ধরণের পাকস্থলীর সংক্রমনের আদর্শ সমাধান হিসেবে কাজ করে।

এছাড়া এলাচি হৃৎস্পন্দন ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। অ্যাজমা বা ব্রংকাইটিসের মত শ্বসনতন্ত্রের সমস্যা দূর করতে সাহায্য করে। কোলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। হেঁচকি দূর করতেও সাহায্য করে এই সুগন্ধি মসলা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930