সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নিমপাতার ৬ ঔষধিগুণ

আকাশবার্তা ডেস্ক : 

নিমপাতার গুণের কথা আমরা কে না জানি।নিমপাতা হচ্ছে এমনি একটি পাতা যার পাতা থেকে শুরু করে ডাল সবই কাজে লাগে।

এছাড়া নিমের কাঠ অত্যন্ত শক্ত। উইপোকা বাসা বাঁধে না। ফলে নিম কাঠে কখনও ঘুণ ধরে না।তাই নিম কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করলে দীর্ঘস্থায়ী হয়।

আসুন জেনে নেই নিমের ৬ ঔষধিগুণ।

ত্বক ও চুল

ত্বক ও চুলের যত্নে নিম পাতার জুড়ি নেই।নিম তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড থাকে। নিমপাতা ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস বিরোধী। যা আমাদের ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী। এছাড়া ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে ত্বকে সুরক্ষায় করে নিমপাতা।

ব্রণের সমস্যা

আমাদের অনেকের ব্রণের সমস্যা রয়েছে।ব্রণের সমস্যায় নিমপাতা বেটে লাগাতে পারলে ভাল ফল মেলে।তাই মুখে ব্রণ হলে নিমপাতা বেটে লাগাতে পারেন।

এছাড়া নিয়মিত নিমপাতার সঙ্গে কাঁচা হলুদ ভাল করে বেটে লাগালে ত্বকের উজ্জলতা বৃদ্ধি পায়।

দাঁতের যত্নে

নিমের ডাল দাঁতের জন্য খুবই উপকারী। মুখের দুর্গন্ধ ও দাঁতের ফাঁকে জীবাণুর সংক্রমণ রোধে নিম বেশ কার্যকরী।এছাড়া শরীরের ক্ষত স্থানে নিম পাতার রস ভেষজ ওষুধের মতো কাজ করে।

চুলকানি

চুলকানি খুবই একটা অস্বস্তিকর রোগ।চুলকানি যখন সহ্যের সীমানা ছাড়িয়ে যায় তখন নিমপাতা বেটে লাগাতে পারে।এছাড়া মাথার ত্বকের চুলকানির সমস্যায় নিমপাতার রস খুবই কার্যকরী একটি উপাদান।

গায়ের দুর্গন্ধ

নারী ও পুরুষ উভয়ে ঘামের দুর্গন্ধ দূর করতে নিমপাতার রস খুবই কার্যকরী একটি উপাদান।তাই যাদের ঘামের দুর্গন্ধ বেশি হয় তারা নিমপাতা দিয়ে হালকা গরম পানি দিয়ে গোসল করতে পারেন।

নিম পাতার বড়ি

নিমপাতা বেটে রোদে শুকিয়ে বড়ি বানাতে পারেন। এই বড়ি প্রতিদিন খালি পেটে খেলে উপকার পাওয়া যায়। কোষ্ঠকাঠিন্য, চুলকানি ও লিভারের সমস্যা দ্রুত নিয়ন্ত্রণে আসে।[প্রিয় পাঠক, আপনিও দৈনিক যুগান্তর অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-jugantorlifestyle@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930