সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

২৪৪ পর্নো সাইট বন্ধ করলো সরকার

তথ্য প্রযুক্তি ডেস্ক :

বাংলাদেশে ২৪৪টি পর্নগ্রাফিবিষয়ক ওয়েবসাইটের লিঙ্ক বন্ধ করেছে সরকার।বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।মন্ত্রী স্ট্যাটাসে লিখেছেন, ‘২৪৪‌টি পর্নো সাইট বন্ধ ক‌রে‌ছি। অভিযান চলছে। চলবে।’

পর্নো ওয়েবসাইট বন্ধের ব্যাপারে দীর্ঘদিন ধরে সর্বোচ্চ কঠোর অবস্থানের কথা জানিয়ে আসছে সরকার।

সরকার সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসব ওয়েবসাইট বন্ধ করতে সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এ পদক্ষেপ চলমান আছে এবং থাকবে। এছাড়া ওয়েবসাইট বন্ধের পাশাপাশি আরও কঠোর অবস্থানে যাবে সরকার।সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমও কয়েক দফায় পর্নো ওয়েবসাইট বন্ধে কার্যকরী অবস্থান নেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930