মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
কলার মোচা

কলার মোচা ভুনা রান্না

লাইফস্টাইল ডেস্ক :

কলার মোচা অনেকভাবে রান্না করে খাওয়া যায়। এর মধ্যে মোচা ভুনা বেশ সুস্বাদু একটা খাবার। দেখুন এটা কীভাবে তৈরি করবেন-

উপকরণ

কলার মোচা- ১টি, পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ, ঘন নারকেলের দুধ- ১ কাপ, আদা-রসুন বাটা- ১ চা চামচ করে, হলুদ-মরিচ-জিরা গুঁড়ো- ১ চা চামচ করে, গরম মসলা গুঁড়ো- ১ চা চামচ,  সরিষার তেল- ৩ টেবিল চামচ, নারকেল কুঁচি সামান্য, তেজপাতা ২টি, কাঁচামরিচ- ৪/৫টি, লবণ- পরিমাণ মতো।

প্রণালি

প্রথমেই কলার মোচা পরিষ্কার করে হলুদ, লবণ দিয়ে সেদ্ধ করে মিহি করে বেটে নিতে হবে। এবার পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুচি লাল করে ভেজে ১ কাপ পানি দিয়ে হলুদ, মরিচ, আদা, রসুন, জিরে, লবণ দিয়ে ভাল করে কষিয়ে বাটা কলার মোচা দিন।

নেড়েচেড়ে নারকেলের দুধ দিয়ে রান্না করুন। কাঁচামরিচও দিয়ে দিন। ঘন ঘন নাড়তে হবে। পানি শুকিয়ে তেল ওপরে ভেসে উঠলে নামিয়ে পরিবেশন করুন। ওপরে অল্প নারকেল কুচি ছড়িয়ে দিন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০