সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

পথচলার তৃতীয় বর্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মামাজ’

আকাশবার্তা ডেস্ক :

মানুষ মানুষের জন্য (মামাজ)। লক্ষ্মীপুরের অন্যতম একটি সক্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সামাজিক কর্মকান্ড ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে ২০১৭ সালের ৩ মার্চ সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকে স্বেচ্ছায় রক্তদান, রক্তদানে উৎসাহিতকরণ, বিনামূল্যে রক্তের গ্রুপিং নির্ণয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ নানা কর্মসূচী নিয়ে কাজ করছে মামাজের সদস্যরা।

সংগঠনটির উদ্যোগে প্রত্যন্ত গ্রামাঞ্চলের সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে একটি স্কুল চালু করা হয়েছে। স্কুলটির নাম স্বপ্ন ফ্রি টিউশন হোম এন্ড স্কুল। যেখানে বিনামূল্যে পড়াশুনা করছে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের বিভিন্ন স্কুল-মাদ্রাসার ৩৬ জন শিক্ষার্থী। যারা বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত রয়েছে।

তাছাড়া ব্লাড ফর বাংলাদেশ নামে অন্য একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সঙ্গে যৌথভাবে উদ্যোগ নিয়ে জেলার রায়পুরে আলোর ঘর নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেছে মামাজ। গত দুই বছরে মামাজের উদ্যোগে প্রায় ৩শ’ জন মুমূর্ষু রোগীকে রক্ত দান করা হয়েছে। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার ২৮০ জন বর্তমানে মামাজের সদস্য হিসেবে সক্রিয়ভাবে কাজ করছেন বলে জানা গেছে।

রবিবার (৩ মার্চ) বিকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রাক্তণ অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষাবিদ সাইফুল ইসলাম তপন।

মামাজের প্রতিষ্ঠাতা পরিচালক আবুল হাসান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা রেজাউল ইসলাম, ব্লাড ফর বাংলাদেশের পরিচালক বায়েজীদ বোস্তামি সোহাগ, সবুজ বাংলাদেশের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, পিএলজেডের সভাপতি ফারাজ রানা, অগ্রযাত্রা ব্লাড ব্যাংকের সভাপতি সৈয়দ নুর হোসেন ফাহাদ প্রমুখ।

পরে সভাপতি পদে আবদুল বাতেন ও সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসানকে দায়িত্ব দিয়ে আগামী ১ বছরের জন্য মামাজের একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930