বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

সেহরিতে গরুর কালা ভুনা

লাইফস্টাইল ডেস্ক :

গরুর মাংস দিয়ে রান্নাযোগ্য পদগুলোর মধ্যে গরুর কালা ভুনা অনেকের কাছেই বেশ জনপ্রিয়। আজ রাতে সেহরিতে থাকতে পারে মুখরোচক এ খাবারটি। পোলাও থেকে শুরু করে সাদা ভাত, রুটি, পরোটা, পাউরুটি সব দিয়েই খেতে পারেন।

রান্না করতে যা লাগবে : হাড় ছাড়া গরুর মাংস এক কেজি, মরিচগুঁড়া (ঝাল বুঝে) আধা চা চামচ, হলুদগুঁড়া এক চামচ, জিরাগুঁড়া আধা চামচ, ধনেগুঁড়া আধা চামচ, পেঁয়াজ বাটা এক চামচ, রসুন বাটা দুই চামচ, আদা বাটা আধা চামচ, গরম মসলা (সামান্য দারুচিনি, কয়েকটা এলাচি), পেঁয়াজকুঁচি আধাকাপ, কাঁচামরিচ কয়েকটা, লবণ ও তেল পরিমাণমতো (সরিষার তেল হলে আরও ভালো হয়)।

যেভাবে রান্না করবেন : মাংস কেটে ধুয়ে পেঁয়াজকুঁচি ও কাঁচামরিচ রেখে সব মসলা ও লবণ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার মাখানো মাংস হালকা আঁচে চুলায় তুলে দিতে হবে। কিছুক্ষণ পর দুই কাপ পানি দিন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিন। মাংস সেদ্ধ হতে সময় লাগবে। যদি মাংস নরম না হয় তবে আবারও গরম পানি দিয়ে ঝোল বাড়িয়ে সেদ্ধ করতে পারেন। মাংস নরম হবে এবং ঝোল শুকিয়ে যাবে।

অন্য একটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজকুঁচি ও কয়েকটা কাঁচামরিচ ভাঁজতে থাকুন। সোনালি রং নেমে আসবে। এবার সেই কড়াইতে গরুর মাংস দিয়ে ভাজতে থাকুন হালকা আঁচে। খুন্তি দিয়ে ভালো করে নাড়ুন। পুড়ে যাবে না কিন্তু ভাজিতে রং কালো হতে থাকবে। এই সময় চুলা ছেড়ে যাবেন না। কাছেই থাকুন এবং নাড়ুন। শেষবারের মতো লবণ দেখুন। লাগলে ছিটিয়ে দিন, এবার উঠিয়ে পরিবেশন করুন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১