মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
মাংস সংরক্ষণ

মাংস সংরক্ষণ করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক :

কুরবানির পর পরই মাংস সংরক্ষণ নিয়ে তাড়াহুড়া শুরু হয়। আর এতে অনেকেই সঠিকভাবে মাংস সংরক্ষণ করতে পারেন না। তবে কিছু কৌশল এবং আগে থেকেই পরিকল্পনা করে রাখলে এ ধরনের সমস্যা হবে না। দেখে নিন মাংস সংরক্ষণ করবেন যেভাবে-

  • পশু জবাইয়ের সঙ্গে সঙ্গে মাংস ফ্রিজে না রাখাই ভালো। কারণ, এসময়ে মাংস কিছুটা গরম থাকে। মাংসের তাপমাত্রা স্বাভাবিক হওয়ার পরে ফ্রিজে সংরক্ষণ করা উচিত।
  • মাংস সংরক্ষণ করার আগে অবশ্যই অতিরিক্ত রক্ত ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে। পানি পুরোপুরি ঝরে গেলে পরিষ্কার ব্যাগে ভরে মাংস সংরক্ষণ করতে হবে।
  • মাংস সংরক্ষণের জন্য অবশ্যই ফ্রিজ পরিষ্কার করে নিতে হবে। তাহলে ফ্রিজে জমে থাকা ময়লা ও জীবাণুর কারণে মাংসের গুনাগুণ নষ্ট হবে না।
  • ফ্রিজের সব বরফ গলিয়ে রাখা যাবে না। ফ্রিজ পরিষ্কারের পরে ফ্রিজে আবার বরফ জমিয়ে নিতে হবে। এতে মাংস দ্রুত ঠাণ্ডা হবে এবং মান ভালো থাকবে।
  • মাংস রাখার পরে ফ্রিজের তাপমাত্রা একদম কমিয়ে দিতে হবে। এতে মাংস তাড়াতাড়ি জমবে।
bestelectronics

ফ্রিজে জায়গা না থাকলে

  • ফ্রিজে মাংস রাখার জায়গা না থাকলে কিছু মাংস জ্বাল দিয়ে রাখুন। প্রতিদিন জ্বাল দিলে অন্তত চার থেকে পাঁচ দিন মাংস ভালো থাকবে। বিশেষ করে মাংসে চর্বির পরিমাণ বেশি থাকলে মাংস বহুদিন এভাবে সংরক্ষণ করা যায় এবং খেতেও বেশ ভালো লাগে।
  • রোদে শুকিয়েও মাংস সংরক্ষণ করা যায়। এই পদ্ধতিতে মাংস ছোট টুকরা করে কেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনও চর্বি না থাকে। একটি তারে মাংস গেঁথে কড়া রোদে ৬/৭ দিন শুকিয়ে নিতে হবে। এতে মাংসের সব পানি শুকিয়ে যাবে। এই পদ্ধতিতে সংরক্ষণ করা মাংস রান্না করার আগে হালকা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০