বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

কৃতিমান পুরুষের চির বিদায়

কবির আহমদ ফারুক :

চির বিদায় নিয়েছেন এক কৃতিমান পুরুষ। নাম আলহাজ্ব মোঃ আবুল কাশেম। গত ৩ এপ্রিল দুপুরে হৃদরোগে আক্রান্ত হলে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার পথে বেলা আড়াইটার সময় তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহে……….রাজেউন। পরদিন সকাল ৮টায় জানাযা শেষে মরহুমের মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

মরহুম আলহাজ্ব মোঃ আবুল কাশেম ১৯৫২ সালের ১ জানুয়ারি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের ভবভদ্রী গ্রামের আমির উদ্দিন মুন্সি বাড়ির একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন, মরহুম ছৈয়দ মিয়া বেপারী। ৬ ভাই, ৫ বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র সন্তান, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের হাতে গড়া প্রতিষ্ঠানগুলোকে ধরে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তাঁর সন্তানরা।

জীবদ্দশায় মরহুম আলহাজ্ব আবুল কাসেম ভবভদ্রী গ্রামস্থ মসজিদ-এ মিনা, ‘ভবভদ্রী তা’লীমুল কুরআন নূরানী ক্যাডেট মাদ্রাসা, চন্দ্রগঞ্জ স্মল ট্রেডার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড ও চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।

আলহাজ্ব আবুল কাসেম মিয়ার উদ্দেশ্যে কবিতার দুটি পংতি : নয়ন তোমারে, পায়না দেখিতে; রয়েছো নয়নে নয়নে…।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০