সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

আলোকিত সমাজ গড়তে ‘পথিকৃৎ’

বিশেষ প্রতিবেদন :

বাসযোগ্য, সুন্দর ও মননশীল একটি সমাজ গড়তে খুব অল্প সংখ্যক মানুষের ঐক্যবদ্ধতাই আলোরপথ দেখাতে পারে। সমাজে মেধার বিকাশ সাধনে এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে অপসংস্কৃতি দূর করে সম্ভবপর হয় একটি সুন্দর সমাজ বিনির্মানের। তেমনই একটি স্বেচ্ছাসেবী জনকল্যাণমূলক সংগঠন গড়ে তোলেছেন মাত্র কয়েকজন মানুষ। সংগঠনটির নাম দিয়েছেন ‘পথিকৃৎ’। এলাকার নবীন প্রবীণরা মিলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তোলা এই ‘পথিকৃৎ’ ক্লাবটি নিয়ে নানা ধরনের স্বপ্ন বুনছেন তারা। রেখেছেন জ্ঞান অন্বেষনের জন্য বই-পত্রিকা। অবসর সময়ে সবাই এখানে এসে সময় কাটান। কেউ বই পড়েন, কেউ পড়েন পত্রিকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৮৭ সালে লক্ষ্মীপুর সদর উপজেলার মিরপুর গ্রামে স্থানীয় গুণিজন অ্যাডভোকেট আব্দুস শুক্কুর নান্টু (বিএ, অনার্স-এমএ) ও আবু ছিদ্দিক (বিএ, অনার্স-এমএ) পথিকৃৎ ক্লাবটি প্রতিষ্ঠা করেন। এর সাথে সদস্য হিসেবে সম্পৃক্ত হন নবীন প্রবীণ অনেক সাবেক ছাত্র। প্রথমে মিরপুর উচ্চ বিদ্যালয়ের সামনে একটি টিনসেড ঘরে ক্লাবটি পরিচালনা করা হলেও এখন ক্লাবটির নিজস্ব পাকা ভবন হয়েছে। এর জন্য স্থানীয় তিনজন দানবীর ৩ শতাংশ জমি রেজিষ্ট্রি করে দিয়েছেন পথিকৃৎ ক্লাবের নামে। সফিক উল্যাহ চৌধুরী, ছলিম উল্যাহ ও ডা. ফখরুল ইসলাম নামের এই তিন মহান ব্যক্তি পথিকৃৎ ক্লাবটির জন্য জমি দান করেন। ক্লাব পরিচালনার জন্য ১৩ সদস্যের একটি কার্যকরী কমিটি রয়েছে। রয়েছে একটি উপদেষ্টা পরিষদ। ক্লাব পরিচালনার জন্য নিজস্ব অর্থায়নে যাবতীয় ব্যয় বহন করা হয়। রেজিঃ নং-লক্ষ্মী-৩০৩/০৪ নম্বরে রেজিষ্ট্রেশনকৃত ক্লাবটি এলাকায় যথেষ্ট সুনাম কুড়িয়েছে। পাঠাগার কার্যক্রম পরিচালনার পাশাপাশি যে কোনো সমাজ উন্নয়ন, বিনোদন, শিশু-কিশোরদের মধ্যে জ্ঞান বা বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয় বিভিন্ন জাতীয় দিবসে।

বর্তমান কার্যকরী কমিটির সভাপতি মোঃ ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন মোঃ ছালাহ উদ্দিন টিটু।

ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছালাহ উদ্দিন টিটু জানান, যুবসমাজকে মাদকাসক্তি ও বিপথগামীতা থেকে রক্ষা করতে পথিকৃৎ ক্লাবটি অগ্রণী ভূমিকা পালন করছে। কিন্তু অর্থাভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা সঠিকভাবে অনেক সময় ইচ্ছা থাকলেও করা সম্ভব হয়ে ওঠেনা। তবুও আমরা চেষ্টা করছি এই এলাকার ছাত্র-তরুণ ও যুবসমাজকে অপরাধপ্রবণ কর্মকান্ড থেকে বিরত রেখে সুপথে ধরে রাখার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930