সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নির্জনে গৃহবধূকে গণধর্ষণ, সাবেক স্বামীসহ আটক ২

আকাশবার্তা ডেস্ক :

জয়পুরহাটের পাঁচবিবিতে বন্ধুদের নিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।

এ ঘটনায় ধর্ষক সাবেক স্বামী মেহেরুল ইসলাম (২২) ও তার বন্ধু গোপাল চন্দ্র বর্মনকে (২০) আটক করেছে পুলিশ।

আটক মেহেরুল ইসলাম উপজেলার কেশবপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তার সহযোগী গোপাল চন্দ্র বর্মন একই গ্রামের ভোজন চন্দ্র বর্মনের ছেলে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, এক বছর আগে ঢাকায় কর্মরত ওই গৃহবধূর (গার্মেন্টস কর্মী) সঙ্গে পরিচয় হয় মেহেরুলের। এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে তাকে তালাক দিয়ে মেহেরুল পাঁচবিবিতে পালিয়ে আসে। এ অবস্থায় স্ত্রীর স্বীকৃতি পেতে চাপ সৃষ্টি করলে মেহেরুল তাকে পাঁচবিবিতে আসতে বলে। শনিবার বিকেলে ওই গৃহবধূ পাঁচবিবিতে আসলে বাড়িতে নেয়ার কথা বলে স্থানীয় ছোট যমুনা নদীর তীরে নির্জন স্থানে নিয়ে দুই বন্ধুসহ তাকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় মেহেরুল।

পরে স্থানীয়রা গৃহবধূকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাপসপাতালে ভর্তি করে।

ওসি আরও জানান, এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শনিবার রাতেই মেহেরুল ও গোপালকে আটক করতে সক্ষম হয়েছে। অপরজনকেও আটকের চেষ্টা চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930