সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

গলা ব্যথা দূর করার কিছু ঘরোয়া উপায়

লাইফস্টাইল ডেস্ক :

শীতকালে ঠান্ডা লাগা এবং গলা ব্যথার প্রবণতা বেশি দেখা দেয়। এটি আমাদের শরীরে অস্বস্তি তৈরি করে এবং এর ফলে কোনো খাবার বা পানীয় খেতেও সমস্যা হয়, ঢোক গিলতে কষ্ট হয়। টনসিলের সমস্যাও বাড়ে। এর থেকে মুক্তি পেতে গেলে ওষুধের চেয়েও বেশি প্রয়োজন বাড়িতেই নিজের যত্ন নেয়া। ঘরোয়া কিছু উপায় অবলম্বন করলেই সহজে এই সমস্যা থেকে মুক্তি মেলে। কীভাবে সম্ভব জেনেনিন-

লবণ পানির গারগল
গলা ব্যথা হলে এর প্রাথমিক চিকিৎসা হল গরম পানিতে লবণ দিয়ে গারগল করা। এক গ্লাস হালকা গরম পানি নিন। এতে, এক চা চামচের আধা চামচ লবণ যোগ করে সেটি ভালভাবে মিশ্রিত করুন। এটি গলা ব্যথা থেকে তাত্ক্ষণিক মুক্তি দিতে সহায়তা করে।

আদা
আদা-য় অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের জন্য এটি গলা ব্যথা সারাতে সহায়তা করে। পানি গরম করে তাতে কয়েক টুকরো ফ্রেশ আদা দিন। এরপর, এটি প্রায় ৫-১০ মিনিটের জন্য ফোটান। দিনে কমপক্ষে দু’বার এই পানি পান করুন। এতে এক চা চামচ মধুও যোগ করতে পারেন।

লেবুর রস
বিশেষজ্ঞদের মতে, লেবু আমাদের শরীরের টক্সিন দূর করার ক্ষেত্রে খুব উপকারি। তাই, গলায় ব্যথায় এক গ্লাস গরম পানি লেবুর রস ও এক চা চামচ মধু ভালোভাবে মেশান। দিনে অন্তত দুই বার এটি পান করুন। গলা ব্যথা ও টনসিলের সমস্যা দূর করতে এটি সাহায্য করে।

হলুদ
অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যের জন্য পরিচিত, হলুদ গলা ব্যথা নিরাময়ের অন্যতম সেরা উপাদান। খানিকটা হলুদ গুঁড়ো এক গ্লাস গরম পানির সাথে মিশিয়ে নিন এবং তারপরে সকালে খালি পেটে পান করুন। দুধের সাথেও হলুদ মিশিয়ে খেতে পারেন।

দারুচিনি
কয়েক ফোঁটা দারুচিনি তেলের সঙ্গে এক চা চামচ মধু মিশ্রিত করুন। দিনে একবার এটি ব্যবহার করুন, গলার ব্যথা থেকে দ্রুত মুক্তি দিতে সহায়তা করে।

মধু
মধু তার অ্যান্টিব্যাকটিরিয়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যগুলির জন্য পরিচিত। এটি প্রাচীন কাল থেকেই গলা ব্যথা নিরাময়ের জন্য ব্যবহৃত হয়। এক কাপ গরম পানি এক থেকে দুই চামচ মধু মেশান এবং দিনে দুই থেকে তিনবার পান করুন অথবা ঘুমোতে যাওয়ার আগে আপনি এক চা চামচ মধু খেতে পারেন।

ভাপ নিন
প্রথমে কান-মাথা ভালো করে জড়িয়ে নিন কাপড় দিয়ে। এরপর, গরম পানিতে সামান্য লবণ দিয়ে পানির ভাপ নিন। দিনে দু’বার এটা করতে পারলে খুব সহজেই গলার ব্যথা কমবে।

রসুন
রসুন অ্যান্টিব্যাকটিরিয়াল এবং অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্যের জন্য পরিচিত এবং গলা ব্যথা নিরাময়ে সহায়তা করে। রসুনের মধ্যে থাকা অ্যালিসিন গলা ব্যথার কারণ ব্যাকটিরিয়াকে মেরে ফেলতে সহায়তা করে। এটি কাঁচাও খাওয়া যায় এবং রান্না করেও খাওয়া যায়।

লবঙ্গ
মাঝে মাঝেই মুখে দুটি লবঙ্গ রাখুন এবং সেগুলি নরম হওয়ার পর চিবিয়ে গিলে ফেলুন। এটি কার্যকরভাবে গলা ব্যথা নিরাময়ে সহায়তা করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930