সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

মান্দারী ক্লাবের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে অসহায় ও শীতার্ত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার মান্দারী বাজার বণিক সমিতি কার্যালয় প্রাঙ্গণে শীতার্তদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেয়া হয়। সামাজিক সংগঠন মান্দারী ক্লাব তাদের সদস্যদের ব্যক্তিগত অর্থায়নে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহিম এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মান্দারী বাজার বণিক সমিতির সভাপতি সামছুদ্দিন সাজু।

এছাড়াও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বীনা রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্যাহ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন, মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান রাজু, দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এটিএম কামাল উদ্দিন, দিঘলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লিটন, মান্দারী বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন, আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী প্রমুখ।

মান্দারী ক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবলুর সভাপতিত্বে এ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক জাহিদুর রহিম। এতে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতি দেখা যায়।

জানা গেছে, ২০০৯ সালে মান্দারী ক্লাব প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে সমাজ ও মানুষের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে এই সংগঠনটি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930