সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

স্ত্রীর কাটা মাথা নিয়ে যাওয়ার পথে ধরা স্বামী

আকাশবার্তা ডেস্ক :

স্ত্রীকে হত্যার পর কাটা মাথা হাতে নিয়ে থানায় যাওয়ার সময় থেকে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ৩০ বছর বয়সী ওই ব্যক্তিকে পুলিশ আটক করে। ভারতের উত্তর প্রদেশের কাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই ঘটনায় ইতিমধ্যে থানায় যৌতুক আইনে মামলা করেছে আখিলেশ রাওয়াতের ভুক্তভোগী স্ত্রী রজনীর বাবা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, আখিলেশ রাওয়াত দুই বছর আগে রজনীকে বিয়ে করেন। গত বছর রজনী একটি কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু জন্মের পরই সন্তানটি মারা যান। আর এর জন্য রজনীকে দুষতে থাকেন আখিলেশের পরিবার। এরপর থেকেই বাবার বাড়িতে চলে যান রজনী।

এই বিষয়ে পুলিশ কর্মকর্তা আরভিন্দ চতুর্ভেদি জানান, মেয়ে মারা যাওয়ার পর রজনী বাবার বাড়িতেই ছিলেন। চারদিন আগে আখিলেশ তাকে বাড়িতে আনেন।

পুলিশ জানায়, শনিবার সকালে রজনী এবং আখিলেশের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সেটি সংঘর্ষে রুপ নেয়। পরে আখিলেশ ক্ষুব্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে রজনীর মাথা কেটে ফেলেন। পরে জাহগিরাবাদ থানার উদ্দেশ্যে সেই কাটা মাথা নিয়ে এক কিলোমিটার হাটেন আখিলেশ। এই বিষয়ে পুলিশ কর্মকর্তা চতুর্ভেদি, একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, আমরা কেন এবং কিভাবে হত্যাকাণ্ড ঘটানো হলো সেটি খতিয়ে দেখছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930