বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

বারবিকিউ রেসিপি তৈরির সহজ নিয়ম জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক :

উপকরণ : মুরগি ১কেজি ওজনের ২টি , আদাবাটা দেড় চা-চামচ, রসুনবাটা দেড় চা-চামচ, লাল মরিচের গুঁড়া দেড় চা-চামচ, টক দই আধা কাপ, সরিষা ভেজে গুঁড়া করা দেড় চা-চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, জাফরান রং সামান্য (ইচ্ছা), জিরার গুঁড়া আধা চা চামচ, অয়েস্টার সস আড়াই টেবিল চামচ, টমেটোর সস আধা কাপ, সরিষার তেল আধা কাপ, জায়ফল, জয়ত্রী, লবঙ্গ, এলাচসহ সব ধরনের গরম মসলা ভেজে গুঁড়ো করা দেড় চা-চামচ, লবণ, চিনি ও বারবিকিউ সস স্বাদ মতো।  

এছাড়া লাগবে শিক, চুলা ও কয়লা। চুলায় প্রথমে কয়লাগুলো বিছিয়ে সামান্য কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে নিন। 

প্রণালী : মুরগি ৪ টুকরা করে কেটে, ধুয়ে পানি ঝরিয়ে নিন। ছুরি দিয়ে একটু চিরে নিন। বারবিকিউ সস বাদে অন্য সব উপকরণ একত্রে মিশিয়ে আট ঘণ্টা মেরিনেট করে রাখুন। দুই ঘণ্টা বাইরে রেখে বাকি ছয় ঘণ্টা ফ্রিজে রাখুন। শিকগুলো ধুয়ে তাতে তেল ব্রাশ করে মাংস গাঁথুন। শিকগুলো চুলায় বসান। শিকগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন ও বারবিকিউ সস দিয়ে একটু পরপর ব্রাশ করে দিন। যখন মুরগির টুকরোগুলো একটু পোড়া পোড়া হবে, তখন শিকগুলো চুলা থেকে বের করে সাবধানে মাংসগুলো পাত্রে সাজিয়ে নিন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১