সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

চলচ্চিত্র তারকাসহ ২০ হাজার আইডি হ্যাক করেছে তারা

আকাশবার্তা ডেস্ক :

চলচ্চিত্র তারকাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি হ্যাক করে চরিত্র হননের চেষ্টা ও অর্থ আদায়কারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মহাখালী থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-২ এর একটি দল।

গ্রেপ্তারকৃতরা হলেন- মীর মাসুদ রানা (৩৫) ও মো. সৌরভ (১৯)। তাদের কাছ থেকে চারটি মোবাইল, একটি ল্যাপটপ, বিভিন্ন কোম্পানির ২০টি সিমকার্ড, এনআইডি তৈরির অ্যাপস, বিকাশে টাকা গ্রহণের সিমসহ ফেসবুক আইডি হ্যাক করা-সংক্রান্ত আলামত উদ্ধার করা হয়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, র‌্যাবের কাছে অভিযোগ আসে শিল্পী সমিতির সাধারণ সম্পাদ জায়েদ খানের ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। তদন্তকালে আরও ১৫ জন অভিনয় শিল্পীর আইডিও হ্যাকের অভিযোগ পাই।

এই গ্রুপের মূলহোতা নাসির যুক্তরাষ্ট্র প্রবাসী এক সাইবার অপরাধী। যিনি কিছুদিন আগে সাইবার অপরাধের কারণে যুক্তরাষ্ট্র পুলিশ কর্তৃক গ্রেপ্তার হন। ওই নাসিরই ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে হ্যাকার গ্রুপে যোগদানের জন্য লোক নিয়োগ করে থাকেন। অনলাইনে ভিডিও টিউটরিয়াল মাধ্যমে কীভাবে ফেসবুক আইডি হ্যাক করতে হবে, নিজের দখলে নিতে হবে, কীভাবে ফেক জাতীয় পরিচয়পত্র তৈরি করা যায়। হ্যাকিংয়ের পর যে অর্থ আদায় হয় তার কিছু অংশ নাসির পেয়ে থাকে।

র‍্যাব-২ সিও আরো বলেন, গ্রেপ্তার মীর মাসুদ রানা ও সৌরভ দুজনই প্রযুক্তিগতভাবে অনেক মেধাবী। হ্যাক করা আইডি ফেরত দিতে তারা ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত নিতেন। তাদের একেক হ্যাকারের প্রতিমাসে দেড় থেকে দুই লাখ টাকা উপার্জন। এই চক্রের ২০ জনই প্রশিক্ষিত। প্রতিনিয়তই নিজেদের ফেসবুক আইডি তারা পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়িয়ে চলত। গ্রেপ্তারের সময় দুজনের কাছ থেকেই ভারতীয় জাতীয় পরিচয়পত্র মিলেছে।

লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, চক্রটি তিন বছরে প্রায় ২০ হাজার আইডি হ্যাকিংয়ের সঙ্গে জড়িত। তবে তারা নায়ক-নায়িকাদের কাছ থেকে টাকা আদায় করত না। মিডিয়ার বাইরের যাদের আইডি হ্যাকিং করা হত তাদের কাছ থেকে টাকা নিত। নায়ক-নায়িকাদের ফেসবুক হ্যাকিং করে তারা কৃতিত্ব দেখাত যে ওমুক নায়িকার বা নায়কের ফেসবুক আইডি হ্যাক করেছি। এ পর্যন্ত চক্রটি মিশা সওদাগর, জায়েদ খান, রিয়াজ, শাহনুর, আঁচল, রেসি, কেয়া, মাহি, বিপাশাসহ বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীর ফেসবুক আইডি হ্যাক করেছিল। বাবলু রহমান, আতিক, জেইনা রাইহান, আফরাজ মিম আশা, সারাকা মজুমদার, সিনথিয়া, তানভি, সুমাইয়া, রুবিসহ এই চক্রের আরও কয়েক সদস্যকে চিহিৃত করা হয়েছে। খুব শিগরিরি তাদের গ্রেপ্তার করা হবে।

হ্যাকার গ্রুপটি চলচ্চিত্র অঙ্গনের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে নামি-দামি শিল্পীর সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তাদের ফেসবুক আইডি হ্যাক করা শুরু করে। শিল্পী-কলাকুশলীদের জন্মতারিখসহ পূর্ণ নাম-ঠিকানা, ই-মেইল সংগ্রহ করে। ফেসবুকে বন্ধুত্ব পাতানো এবং তাদের মিউচুয়াল ফ্রেন্ডদের নিজেদের ফেসবুক বন্ধু করে। এরপর হ্যাকার গ্রুপ একযোগে টার্গেটেড ফেসবুক আইডির বিরুদ্ধে রিপোর্ট করে। কখনও কখনও হ্যাকার গ্রুপ নিজেরাই ন্যুড ফটোগ্রাফ শিল্পীদের বা টার্গেটেড ফেসবুক আইডিতে উদ্দেশ্যমূলকভাবে শেয়ার দিয়ে রিপোর্ট করলে টার্গেটেড আইডিটি ফেসবুক কর্তৃপক্ষ উঠিয়ে নেয়।

পরবর্তীতে হ্যাকার গ্রুপ নিজেরাই টার্গেটেড ফেসবুক আইডির মালিকের সাথে বা তার পরিচিত কারও সাথে যোগাযোগ করে তার নিকট আইডি ফেরত প্রদানের বিপরীতে টাকা দাবি করে এবং আইডির মূল মালিকের ফেসবুক ওয়ালে বিভিন্ন ন্যুড ছবি পোস্ট করে বা মেসেঞ্জারে তার নিকট বন্ধুদের কাছে স্পর্শকাতর ছবি বা মেসেজ পাঠিয়ে বিভিন্নভাবে হেনস্থা করতে থাকে।

সংবাদ সম্মেলনে মিশা সওদাগর, জায়েদ খান, অরুণা বিশ্বাসসহ চলচ্চিত্র জগতের অনেকেই উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930