বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের
প্রতীকি ছবি।

করোনাভাইরাস : বাইরে থেকে ফিরেই যেসব কাজ অবশ্যই করবেন

লাইফস্টাইল ডেস্ক :

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বেশিরভাগ সময় ঘরের ভেতরই থাকতে হচ্ছে আমাদের। কেউ পেশাদারিত্বের তাগিদে, কেউবা বাজার কিংবা হাসপাতালে। বিশেষ করে সংবাদকর্মী, চিকিৎসক, পুলিশ এদের বের হতে হচ্ছেই। তাই তাদের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার ঝুঁকি বা ভয় স্বাভাবিকভাবেই কিছুটা বেশি কাজ করে। 

তবে বিশেষ প্রয়োজনে আমাদের সকলকেই কিছুক্ষণের জন্য হলেও বাইরে বেরুতে হচ্ছে। কখনও কখনও ছুটে যেতে হচ্ছে ওষুধের দোকান বা ডাক্তারের চেম্বারেও। অনেককে আবার করতে হচ্ছে অফিস। সেক্ষেত্রে মাস্ক আর হাতে গ্লাভস পরে বের হলেও ফেরার পর তো আমাদের থেকে বাড়ির লোকজনের সংক্রমণের আশঙ্কা থেকেই যায়।

তা থেকে কীভাবে বাঁচাবো আমাদের পরিবারের লোকজনদের?এ ব্যাপারে মেডিসিন বিশেষজ্ঞরা বলছেন, বাইরে থেকে বাড়ি ফেরার পরেই কয়েকটি নিয়ম বাধ্যতামূলকভাবে আমাদের মেনে চলতে হবে। তবেই আমরা পারবো পরিবারের সদস্যদের সংক্রমণের হাত থেকে বাঁচাতে।

নিয়মগুলো হলো-. সাধারণ মাস্ক ব্যবহার করলে বাড়ি ফিরেই সেটিকে নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে হবে। ওই মাস্ক আর ব্যবহার করা যাবে না।.

বাইরে থেকে ফেরার পর প্রত্যেকটি মাস্ক বাড়ির একটি জায়গায় ফেলতে হবে।

. এরপর দু’টি হাত সাবান/স্যানিটাইজার দিয়ে খুব ভাল ভাবে ধুয়ে নিতে হবে। তারপর ঢুকে যেতে হবে বাথরুমে।

. সেখানে গিয়ে পোশাক ছেড়ে সেগুলো পানি দিয়ে হলেও ধুয়ে দিতে হবে।

. ভালোভাবে গোসলও করতে হবে।

. গোসল শেষে নতুন পোশাক পরে পরিবারের অন্যদের মুখোমুখি হতে হবে।

. মাস্ক যদি একেবারে সাধারণ না হয়, সেটা যদি হয় সার্জিক্যাল মাস্ক, তা হলে বাইরে থেকে বাড়িতে ফেরার পর সেই সার্জিক্যাল মাস্ক আর ফেলে দেয়ার প্রয়োজন নেই। সেই সার্জিক্যাল মাস্ক, ডেটল বা স্যাভলন অথবা গরমপানিতে ধুয়ে নিলেও চলবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১