মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
করোনায় ধূমপায়ীদের ক্ষতি কম হয়: ডেভিড হকনি

করোনায় ধূমপায়ীদের ক্ষতি কম হয় : ডেভিড হকনি

স্বাস্থ্য ডেস্ক :

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী কোভিড-19 করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। এই ভাইরাসের ভায়াল থাবা থেকে মানবজাতিকে রক্ষায় দিন-রাত কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীরা। প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত সামজিক দূরত্ব বজায় রাখাসহ বিভিন্ন নির্দেশনা দিয়েছেন তারা।

তবে করোনাভাইরাস নিয়ে কাজ করা অনেক গবেষক মনে করেন, সাধারণ মানুষের তুলনায় ধূমপান করা ব্যক্তিদের অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি। কারণ এই ভাইরাসে আক্রান্ত হবার পর ধূমপান করা ব্যক্তিদের ফুসফুস দ্রুত কাজ করা বন্ধ করে দিতে পারে।

অথচ বিখ্যাত শিল্পী ডেভিড হকনি সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে একটি চিঠি দিয়ে জানিয়েছেন, চীন ও যুক্তরাষ্ট্রের কয়েকটি গবেষণা দেখে তার মনে হয়েছে, ধূমপান করোনাভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে পারে। কারণ কোভিড-19 ভাইরাস আক্রান্ত হলে মানুষের ফুসফুসে যে প্রতিক্রিয়া দেখা দেয়, ধূমপান করলেও মানুষের একই প্রতিক্রিয়া দেখা দেয়। তাই ধূমপান করা মানুষদের আগে থেকেই এই ধরনের অবস্থা প্রতিরোধ করার ক্ষমতা তৈরি হয়ে গেছে।

বিখ্যাত শিল্পী ডেভিড হকনি
বিখ্যাত শিল্পী ডেভিড হকনি

তার এই দাবিটি অনেকে হাস্যকর মনে করে পাত্তা না দিলেও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সনামধন্য সংক্রামক রোগ বিশেষজ্ঞ প্রফেসর ফ্রাঙ্কোইস ব্যালাক্স বলেন, ডেভিড হকনির এই দাবি মোটেই ফেলে দেয়ার মতো নয়। বরং প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য রয়েছে।

চীনে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের ওপর করা এক গবেষণায় দেখা গেছে, দেশটিতে সাধারণ রোগীর তুলনায় ধূমপান করা ব্যক্তিরা কোভিড-19 ভাইরাসে কম আক্রান্ত হয়েছেন। অর্থাৎ দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীদের মধ্যে ধূমপান না করা ব্যক্তি ছিলেন ২৬ দশমিক ৬ শতাংশ, আর ধূমপান করা ব্যক্তি ছিলেন ৬ দশমিক ৫ শতাংশ। এমনকি ধূমপান করা ব্যক্তিদের মধ্যে খুব কম সংখ্যক মানুষের হাসপাতালে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র দেশটির সাত হাজার করোনায় আক্রান্ত রোগীদের ওপর সমীক্ষা করে দেখতে পায়, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মাত্র ১ দশমিক ৩ শতাংশ মানুষ ধূমপানে অভ্যস্ত ছিলেন। এদের বেশিরভাগেরই চিকিৎসার জন্য হাসপাতাল যাওয়া বা আশঙ্কাজনক অবস্থা দেখা দেয়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০