মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

মুশফিকের ব্যাট বিক্রির টাকায় খাদ্য সহায়তা বিতরণ

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমের অনলাইন নিলামে ব্যাট বিক্রির টাকা দিয়ে বগুড়ায় প্রথম দিনে ৩০০ অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

শনিবার (২৩ মে) বগুড়া জিলা স্কুল মাঠে ও সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নে এ খাদ্য সহায়তা দেয়া হয়।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু এবং বগুড়া জিলা স্কুলে মুশফিকের সহপাঠী মাসুদুর রহমান বাপ্পি এ সময় উপস্থিত ছিলেন।

তারা জানান, করোনাভাইরাস দুর্যোগের সময়ে ক্রিকেটার মুশফিকের এ মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

দেশের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করা মুশফিকের ব্যাটটি সম্প্রতি অনলাইন নিলামে ২০ হাজার মার্কিন ডলারে কিনে নেন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি। ব্যাট বিক্রির এ পুরো অর্থই খরচ করা হবে দেশের করোনা আক্রান্তদের চিকিৎসা ও খাদ্য সহায়তা প্রদানে।

এর আগেও মুশফিকের নিজস্ব অর্থায়নে বগুড়ায় অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০