সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরের সিভিল সার্জন করোনা আক্রান্ত

আকাশবার্তা ডেস্ক :

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. মো. আবদুল গাফফার। সোমবার (২২ জুন) রাতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার সকালে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন জ্বর, সর্দি, বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যার দিকে ওই হাসপাতালে সিটিস্ক্যান করলে তাঁর শরীরে ক্লিনিক্যালি কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।

এর আগে গত ৩ দিন যাবত লক্ষ্মীপুর সদর হাসপাতালের একজন চিকিৎসকের তত্বাবধায়নে চিকিংসা নিচ্ছিলেন তিনি।

অন্যদিকে সিভিল সার্জন অফিস জানিয়েছে সোমবার পর্যন্ত লক্ষ্মীপুর জেলায় ৬শ ৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে তিনশ জন সুস্থ হয়ে বাড়ি গেলেও করোনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন।

এদিকে করোনা সংক্রমণ এড়াতে লক্ষ্মীপুর জেলার আংশিক এলাকায় ফের লকডাউন চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930