সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

দেশেই করোনার ওষুধ আবিষ্কার, ট্রায়ালে ৯৬ ভাগ রোগীই সুস্থ

স্বাস্থ্য ডেস্ক :

প্রায় সারাদেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত মার্চ মাস থেকে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। কোনোভাবেই এর বিস্তার নিয়মন্ত্রণ করা যাচ্ছে না। এমতাবস্থায় দারুণ সুখবর দিয়েছে বিকন ফার্মা।

বিকন ফার্মা একটি ওষুধ আবিষ্কার করেছেন। বিকন ফার্মার উৎপাদিত ওষুধের নাম ফ্যাভিপিরা। এর জেনেরিক নাম ফ্যাভিপিরাভির। যা জাপানে অ্যাভিগান নামে পরিচিত।

গত এপ্রিলে ওষুধটি নিয়ে আসে বিকন ফার্মা। কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মহানগর হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ভাইরাসে আক্রান্ত এমন ৫০ জন রোগীকে এ ট্রায়ালের অর্ন্তভুক্ত করা হয়।

করোনাভাইরাসে আক্রান্ত ৫০ জনকে দুই মাস ফ্যাভিপিরা ওষুধ ট্রায়ালে ৯৬ ভাগ রোগী সুস্থ হয়েছে, এমনটাই দাবি করেছেন বিকন ফার্মা। তবে জটিল রোগী বা অন্তঃসত্ত্বা নারীদের এই ওষুধ দেয়া হয়নি।

ওষুধটির কার্যকারিতা পরীক্ষার্থে ঢাকা ট্রায়াল’ নামে ৫০ দিনের ট্রায়াল অনুষ্ঠিত হয়। কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মহানগর হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামুলকভাবে এই ওষুধটি করোনা পজেটিভ রোগীদের ওপর প্রয়োগ করা হয়।

সেখান থেকেই এমন সফলতা পেয়েছে বলে বুধবার (৮ জুলাই) এক সংবাদ সম্মেলনে দাবি করে বিকন ফার্মা। তবে যাদের মাঝে করোনার কোন লক্ষণ নেই তাদের এই ওষুধ প্রয়োগ করার প্রয়োজন নেই বলেও জানায় বিকন ফার্মা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০