রবিবার ২১শে জুন, ২০২৬ ইং ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

৫টি খাবার খেলে আসবে দাম্পত্য জীবনে সুখ

লাইফস্টাইল ডেস্ক :

সুখী দাম্পত্য জীবন সকলেই চায়। কিন্তু চাইলেই তো আর জীবনে সুখ পাওয়া যায় না। সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামী ও স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া থাকার পাশাপাশি প্রয়োজন স্বাস্থ্যকর দৈহিক সম্পর্ক। আর সেক্ষেত্রে বর্তমান যুগে প্রাকৃতিক খাদ্যই অনেক বেশি কার্যকরী হিসেবে বিবেচিত হয়।

অনেক সময়ই দেখা গিয়েছে, বয়স একটু বেড়ে গেলে বহু মানুষেরই যৌনতায় অনিচ্ছা চলে আসে। এ ক্ষেত্রে যৌনজীবনে উদ্দীপনা আনতে অনেকেই ভায়াগ্রায় সাহায্য নেন। ভায়াগ্রা নয় দাম্পত্য জীবনে সুখ বাড়িয়ে দিতে পারে ৫টি খাবার।

১.রসুন: ‘আফ্রিকান হেলথ সায়েন্সস’ জানাচ্ছে যৌন ক্ষমতা বাড়াতে, জীবনে যৌন উদ্দীপনা ফিরিয়ে আনতে আদার মতোই রসুনও খুব উপকারী। ফলে প্রতিদিনের পাতে যদি অন্তত এক কোয়া রসুন থাকে তবে জীবনে হারানো যৌন উদ্দীপনা ফিরে পাবেন সহজেই।

২.হিং: যদি টানা ৪০ দিন ধরে রোজ ০.০৬ গ্রাম হিং খাওয়া যায় তাহলে ফিরে পেতে পারেন সুস্থ যৌনজীবন। রান্নায় মেশাতে পারেন হিং। প্রতিদিন সকালে ১ গ্লাস পানিতে এক চিমটি হিং ফেলে খেলেও পাবেন উপকার পাবেন।  

৩.সজনে ডাঁটা: ‘আমেরিকান জার্নাল অফ নিউরোসায়েন্স’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পুরুষের লিঙ্গ উত্থানের সমস্যা বা উদ্দীপনার ঘাটতি মেটাতে খুব ভাল কাজ করে সজনে ডাঁটা। প্রতিদিনের পাতে সজনে ডাঁটা রাখতে পারেন বা ১ গ্লাস দুধে সজনে ফুল, নুন ও গোলমরিচ মিশিয়ে প্রতিদিন খেতে পারলেও উপকার পাবেন।

৪.জিরা: ‘জার্নাল অব দ্য সায়েন্স অব ফুড অ্যান্ড এগ্রিকালচার’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জিরার মধ্যে থাকা পটাশিয়াম ও জিঙ্ক যৌনাঙ্গে রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে বাড়ে যৌন উদ্দীপনা। তাই প্রতিদিন ১ কাপ গরম চায়ে সামান্য জিরা ফেলে খেয়ে দেখুন। উপকার পাবেন।

৫.আদা: আদায় রয়েছে এমন ঔষধিগুণ যা একাধিক রোগ-ব্যাধির মোকাবিলায় সাহায্য করে। সুস্থ যৌনজীবন ধরে রাখতেও আদা অপরিহার্য্য। আদার মধ্যে থাকা ভোলাটাইল অয়েল স্নায়ুর উত্তেজনা বাড়ায় ও রক্ত সঞ্চালনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। প্রতিদিন একটি সেদ্ধ ডিমের সঙ্গে আদার রস ও মধু খেতে পারলে ফল হাতে নাতে পাবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০